নিউজ

দিল্লি হিংসার মূলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, দাবি দিল্লি পুলিশের

দিল্লিঃ কিছুদিন ধরেই ফেব্রুয়ারিতে রাজধানীর বুকে সংঘটিত হওয়া হিংসাকাণ্ড নিয়ে একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মাঝেই হিংসার তদন্ত করে পুনরায় চার্জশিট দিয়েছিলো দিল্লি পুলিশের স্পেশাল সেল। ১৭,৫০০ পাতার ওই বিশাল নথিতে ষড়যন্ত্রকারী হিসেবে আরো উঠে আসে আরো ১৫ জনের নাম। পুলিশ সূত্রের খবর, ফেব্রুয়ারিতে হওয়া পূর্ব দিল্লির হিংসায় হাঙ্গামাকারীদের সঙ্গে সরাসরি জড়িত ছিল অভিযুক্তরা।

এমনকি ঝামেলা বাধানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছিল। এমনকি ওই গ্রুপ দিয়ে আবার সেলিমপুর ও জাফরাবাদে হিংসা ছড়িয়েছে। দিল্লি পুলিশের মতে ‘কট্টর হিন্দু একতা’ নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেই উত্তরপূর্ব দিল্লির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হয়েছিল। জানা গিয়েছে গত ২৫ ফেব্রুয়ারি ওই গ্রুপটি তৈরি করা হয়।

অন্য দিকে গোকুলপুরীতে হাসিম আলি নামে এক জনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জশিটে ৯ জনের নাম করছে পুলিশ, ওই ৯ জনই এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া এই জমায়েত এবং হিংসামূলক ঘটনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের, আহত হয়েছেন প্রায় ২০০ জন। এমনকি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়েছে। এমনকি এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খালিদকেও।

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসায় তাঁর সামনে কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান সিএএ বিরোধী আন্দোলনকারীরা। শাহিনবাগে উস্কানিমূলক মন্তব্য থেকে মার্কিন প্রেসিডেন্টের সামনে প্রতিবাদে ইন্ধন দেওয়া একাধিক ঘটনায় অভিযুক্ত ছিলো উমর।

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026