নয়াদিল্লি: একে তো করোনা পরিস্থিতিতে জেরবার রাজধানীর জীবন, তার ওপর লাগাতার উত্তর ভারতে বাড়ছে শীত। সঙ্গে শুরু হয়েছে হিম শীতল হাওয়া৷ মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে শীতল হাওয়া বইছে। এরই মধ্যে গতকাল, শুক্রবার, দিল্লিতে তাপমাত্রা দু’ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল।
পশ্চিম হিমালয় থেকে বরফ ঠান্ডা বাতাসের কারণে হিম ঠাণ্ডা হাওয়ায় কাঁপছে রাজধানী। শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। বৃহস্পতিবার দিল্লিতে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি নীচে। সেখানে গতকালের তাপমাত্রা কাঁপিয়ে দিয়েছিল দিল্লিবাসীর।
আজ, শনিবার দিল্লিতে একটি ‘কোল্ড ওয়েভ’-এর পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তা সোমবার পর্যন্ত চলতে পারে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবারও দিল্লির তাপমাত্রা কম ছিল। গতকালও পরিস্থিতি একই ছিল। এই ঠান্ডার দাপট এখন থাকবে বলেই জানিয়েছে মৌসম ভবন। ফলে শীতে নাজেহাল হতে হবে দিল্লিবাসীকে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…