খেলা

গুরু শিষ্যর লড়াইয়ে শেষ হাসি হাসল শিষ্য

৭ উইকেটে চেন্নাইকে হারিয়ে আইপিএল ২০২১ এর দ্বিতীয় ম্যাচ জিতল দিল্লি। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানে পৌঁছায় চেন্নাই। চেন্নাইয়ের বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতে নেয় পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস।

প্রথমে ব্যাটিং এ নেমে ওপেনিং জুটি ব্যর্থ হয়। রুতুরাজ গায়কোয়াড় ৮ বলে মাত্র ৫ রান সংগ্রহ করে ক্রিস ওকসের বলে ক্যাচ আউট হন এবং ডু প্লেসিস ৩ বলে ০ রান করে আভাশ খানের বলে LBW হন। দলের ৭ রানের মাথায় ২ টি উইকেটের পতন ঘটে। এরপর মইন আলি ও সুরেশ রায়না পার্টনারশিপ গড়ে তোলেন। মইন আলি ২৪ বলে ৩৬ ও রায়না ৩৬ বলে ৫৪ রান করেন। সুরেশ রায়নার প্রত্যাবর্তন দলের মিডল-অর্ডারকে মজবুত করে তুলেছে। ১৫.১ ওভারের মাথায় ক্রিস ওকসের দ্বারা রান আউট হন রায়না। ১৩৭ রানে ৫টি উইকেট হারায় চেন্নাই। রায়ডু ১৬ বলে ২৩ রান করেন। ধোনিকে ফিরতে হয় ০ রানে। আভেশ খানের দ্বারা ক্লিন বোল্ড হন তিনি। স্যাম কারেন ১৫ বলে ৩৪ রানের একটি দ্রুত নক খেলেন। জাদেজা ১৭ বলে ২৬ করে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে ক্রিস ওকস ও আভেশ খান ২ টি করে উইকেট তোলেন। আশ্বিন ও টম কারেন একটি করে উইকেট পান।|

দিল্লির হয়ে ওপেন করেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। ওপেনিং করতে নেমেই একপ্রকার ম্যাচ জিতিয়ে দেন এই জুটি। মাত্র ৩৮ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পৃথ্বী শ। দলের ১৩৮ রানের মাথায় ব্র্যাভোর বলে ক্যাচ আউট হন তিনি। ধাওয়ান ৫৪ বলে ৮৫ রান সংগ্রহ করেন। শার্দুল ঠাকুরের বলে LBW হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।স্টোইনিস ৯ বলে ১৪ রান করে স্যাম কারেনের দিকে ক্যাচ তুলে দেন। পন্থ ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। দিল্লির ব্যাটসম্যানদের সামনে চেন্নাইয়ের বোলিং স্পেল কোনোভাবেই কাজ করেনি। শার্দুল ঠাকুর ২ টি এবং ব্র্যাভো ১ টি উইকেট পান। ১৮.৪ ওভারে ম্যাচ জয় হয় দিল্লির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026