টেক বার্তা

৫৮ হাজার টাকায় মিলবে এই ইলেকট্রিক স্কুটার, একবার চার্জেই চলবে ৯৪ কিলোমিটার

বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দুচাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দু’চাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর! বাজারে এসেছে নতুন কম দামের ই-স্কুটার।

পেট্রোল ডিজেলে চলা স্কুটারগুলির তুলনায় ইলেকট্রিক স্কুটারের দাম বেশি। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারও বানাচ্ছে বিভিন্ন সংস্থা। খুব সম্প্রতি তেমনি এক সংস্থা বানিয়েছে ডেলটিক ড্রিক্স ইলেকট্রিক স্কুটার। এই মুহূর্তে এই ই-স্কুটার মাত্র ৫৮ হাজারেই ঘরে নিয়ে আসতে পারবেন গ্রাহকরা।

বৈশিষ্ট্য-
১) ১.৫৮ কেডাবলুএইচের লিথিয়াম আয়ন ব্যাটারির বৈশিষ্ট্য রয়েছে এই ই-স্কুটারে।
২) স্বাভাবিক চার্জে নির্দ্বিধায় ৫-৬ ঘন্টা এই স্কুটার চলবে। একেবারে ৯৪ কিলোমিটার যাওয়া যাবে এই স্কুটারে।
৩) এই ই-স্কুটারের ব্যাটারির ওয়ারেন্টি থাকবে ৩ বছর। এই সময়কালের মধ্যে যদি ব্যাটারির কোন সমস্যা দেখা দেয় তবে বিনা খরচেই তা পাল্টে দেওয়া হবে কম্পানির তরফ থেকে।
৪) ২৫০ ওয়াটের উন্নত মানের ইলেকট্রিক মোটর থাকবে এই ই-স্কুটারে। উল্লেখ্য এই মোটর প্রতি ঘন্টায় পঁচিশ কিমি স্পিড দেয়।
৫) ডিআলএলএসের সুবিধা।
৬) ডিজিটাল স্পিডোমিটারের সুবিধা।
৭) ডিজিটাল ট্রিপমিটার ও স্টার্ট বাটানের সুবিধা।
৮) এছাড়াও ইউএসবি পোর্ট, লাল লাইট, জিপিএসের মতো একাধিক বৈশিষ্ট্য বর্তমান থাকবে এই ই-স্কুটারে।

এই মুহূর্তে ভারতের যেকোনো গ্রহক এই ই-স্কুটারটি ৫৮,৭০০ টাকায় বাড়িতে নিয়ে আসতে পারেন। তবে মাসিক কিস্তিতেও কেনা যাবে এই ই-স্কুটার। সেক্ষেত্রে গ্রাহককে কিস্তি শোধ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ১,৭৯৫ টাকা গুনতে হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026