ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আর যেতে হবে না ব্যাংকে, এবার UPI-এর মাধ্যমে ATM-এ টাকা জমা করুন, জানুন পদ্ধতি

এখনকার দিনে ভারতে কার্ডলেস ক্যাশ ডিপোজিট বেশ জনপ্রিয় একটা টাকা তোলার মাধ্যম হয়ে উঠেছে। এই ক্যাশ ডিপোজিট সিস্টেমের সাফল্য দেখে এবার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এটিএম এ টাকা জমা দিতে এখন আর ডেবিট কার্ড ব্যবহার করতে হবে না। অনেক ব্যাংক এখন কার্ডবিহীন আমানতের সুবিধা প্রদান করে থাকে তবে আরবিআই এটাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে। ইউপিআই এর মাধ্যমে টাকা জমা করার সুবিধা, যোগ করতে চলেছে আর বি আই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুবিধা চালু হবে এবং আপনি কিভাবে কার্ড ছাড়া টাকা জমা করতে পারবেন।

আর বি আই এর তরফ থেকে এই সম্পর্কে একটি ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত পুরো পদ্ধতিটা না জানা গেলেও, যেটুকু তথ্য জানা গিয়েছে তা অনুযায়ী আপনাকে এটিএম স্ক্রিনে একটি ইউপিআই অথবা কিউআর কোড এর বিকল্প দেওয়া হবে। এখানে আপনাকে স্ক্যান করতে হবে আপনার ইউবিআই এবং তারপর আপনি সরাসরি টাকা জমা করতে পারবেন। আপনাকে আপনার ব্যাংকের বিবরণ লিখে সরাসরি টাকা জমা করতে হবে এটিএমে। কিউআর কোড স্ক্যান করার পরে আপনি যখন ইউপিআই পিন দেবেন তখন আপনার ব্যাংকিং বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হয়ে যাবে। ব্যাংকিং বিবরণ সম্পূর্ণ ঠিকঠাক থাকলে আপনি এটাকে নিশ্চিত করে এটিএম-এ নগদ জমা করতে পারবেন। এরপরে পুরো প্রক্রিয়াটা কার্ডবিহীন জমার সময় যেরকম করা হয় ঠিক সেরকম ভাবেই করা হবে।

আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু এই সুবিধা কবে থেকে শুরু হবে তার ব্যাপারে কোন ঘোষণা করা হয়নি। আপনি যদি এই সুবিধা ব্যবহার করতে চান তবে আপনাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং ব্যাংক যেদিন থেকে এই সুবিধা শুরু করবে সেদিন থেকে আপনি টাকা জমা করতে পারবেন। ইউপিআই এর মাধ্যমে টাকা তোলার সুবিধা ইতিমধ্যেই দিয়েছে আরবিআই। আর এবারে শুরু হতে চলেছে ইউপিআই এর মাধ্যমে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026