পোস্ট অফিসের এই প্রকল্পে একবার টাকা জমা করুন, প্রতিমাসে আপনার একাউন্টে আসবে ৫৫৫০ টাকা

অবসর গ্রহণের পর টাকা নিরাপদ রাখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর পাশাপাশি এটা একটা বড় সমস্যা ও বটে। এই মুহূর্তে অবসর গ্রহণ একটা এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সবাই কিন্তু সহজে এখন আর এই কাজটা করতে চাইছেন না। মূল কারণ হলো সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। অনেকেই জানেন না অবসর গ্রহণের পর তাদের ভবিষ্যতে কি হবে। অনেককেই কিন্তু ভবিষ্যতে নিজেদের সন্তানের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। এইজন্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন বিনিয়োগ করার। যদি ভালো জায়গাতে বিনিয়োগ করা যায় তাহলে খুব সহজেই আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। এইজন্য বিশেষজ্ঞরা শুধুমাত্র পোস্ট অফিসে বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকেন। আপনি যদি কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে পোস্ট অফিস প্রকল্প আপনার জন্য বিশেষ হতে পারে। পোস্ট অফিসের এই দুর্দান্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, মাসিক আয় স্কিম একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এতে আপনার আমানত নিরাপদে থাকে এবং আপনি প্রতি মাসে আয় করতে থাকেন।

এই মুহূর্তে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পের অধীনে এপ্রিল থেকে আমানতের সীমা বাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সুদের হার। এই বছর পেশ করা অর্থ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতা রমন বলেছেন, কেন্দ্রীয় সরকার পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের জন্য জমা সীমা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করেছে। আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত এবং জয়েন্ট একাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত এতদিন পর্যন্ত বিনিয়োগ করতে পারতেন। তবে এবারে আপনি সিঙ্গেল একাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এপ্রিলে এই প্রকল্পের সুদের হার ৭.৪ শতাংশ করা হয়েছে। আপনি কমপক্ষে এক হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তারপর একাধিক উপায়ে আপনি টাকা জমা করতে পারেন।

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে এখন বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এতে জমা করা অর্থের উপরে প্রাপ্ত বার্ষিক সুদকে ১২ ভাগে ভাগ করা হয় এবং তারপর আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা করা হয়। প্রকল্পের মেয়াদ পূর্তির আগে সুদের টাকা পাওয়া যায়। এই পোস্ট অফিস প্রকল্পের মেয়াদ ৫ বছর। তবে পাঁচ বছর পরে নতুন সুদের হার অনুসারে আপনি আরো বৃদ্ধি করতে পারেন এই প্রকল্পের মেয়াদ।

আপনার যদি একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে এবং আপনি ৭.৪ শতাংশ সুদের হারে সর্বাধিক নয় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি ৬৬ হাজার ৬০০ টাকা বার্ষিক সুদ পেয়ে যাবেন। অর্থাৎ প্রতি মাসে আপনি পেয়ে যাবেন ৫৫৫০ টাকা করে সুদ। অন্যদিকে যদি আপনি ১৫ লক্ষ টাকা যৌথ একাউন্টে বিনিয়োগ করেন তাহলে আপনি প্রতি মাসে ৯২৫০ টাকা করে পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026