ভাইরাল & ভিডিও

বাইকে যুক্ত হল ট্রাক্টরের চাকা, নেট পাড়ায় ভাইরাল ভারতীয় যুবকের কীর্তি (Viral Video)

যদি স্বল্পমূল্যে কোন জিনিস অথবা দ্রব্যের আবিষ্কারের কথা বলি, তবে সেই তালিকায় যে ভারতীয়দের নাম সবার আগে লেখা থাকবে তা বলে দিতে হয় না। কারণ, জুগাড়ের মাধ্যমে গাড়ি কিংবা মেশিন আবিষ্কার করে বিগত বেশ কয়েক বছর ধরে সাড়া ফেলে দিয়েছে ভারতীয় যুবকরা। বিশেষ করে অব্যবহারিত জিনিস ব্যবহার করে ‘নতুন আবিষ্কার’ ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে বিশ্ব মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও ফুটেজ রীতিমত ভাইরাল হচ্ছে। যা দেখে ইতিমধ্যে বেশ পছন্দ করেছেন লক্ষাধিক মানুষ।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, (@pb13_sangrur_walle) নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে কয়েক সেকেন্ডের ওই ভিডিওটি। যেখানে কবে ব্যবহৃত জিনিসের সঠিক ব্যবহার করা দেখিয়েছে এক যুবক। ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন, ভারতীয় ওই যুবক নিজের বাইকের সামনে ট্রাক্টরের চাকা লাগিয়েছেন। শুধু তাই নয়, বিশাল আকৃতির ওই ট্রাক্টরের চাকার উপর বর্ষার জন্য তিনি একটি প্লেট লাগিয়েছেন।

যদি ভিডিওটি ভালো করে দেখেন, তবে আপনি দেখতে পাবেন বাইকটি শুধুমাত্র পিছনের চাকার মাধ্যমে চলছে। সামনের চাকাটি খুলে ফেলে দুটি লোহার অ্যাঙ্গেল দিয়ে ট্রাক্টরের চাকা যুক্ত করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, ট্রাক্টরের চাকার উপর বসার জন্য রীতিমতো একটি আসন তৈরি করে নিয়েছেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের এই ভিডিওটি দেখে বিশেষভাবে উপভোগ করছেন নেটিজেনরা।

ভিডিওটি দেখার পর অনেকেই তাদের মন্তব্য রেখে যাচ্ছেন কমেন্ট বক্সে। যেখানে কেউ লিখেছেন,’জুগাড়ের ব্যবহার কেউ এর কাছ থেকে শেখো।’ অন্য একজন লিখেছেন,’বাইকে বসার জন্য আরও একটি সিট বৃদ্ধি পেল।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে প্রায় চার হাজার মানুষ পছন্দ করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026