ফের চিপকো আন্দোলনের সাক্ষী থাকল গোটা দেশ, ৪০০ বছরের প্রাচীন গাছকে বাঁচাতে বিক্ষোভে নামল গ্রামবাসীরা
মহারাষ্ট্র : যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে, সেক্ষেত্রে গাছ জনজীবনকে বাঁচিয়ে রাখতে পারে। তাই গাছ কাটা বন্ধ করার জন্য নানা পদক্ষেপ ও নেওয়া হয়েছে। কিছু সময় সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে গাছ কেটে ফেলছে। তবে এবার এক অন্য ধরণের ঘটনা ঘটল। অনেকটা সেই ইতিহাসের পাতার চিপকো আন্দোলনের মত।
মহারাষ্ট্রের সাংলি জেলায় একটি প্রধান সড়ক তৈরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ৪০০ বছরের প্রাচীন একটি বটগাছ। তাই গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু আমজনতার বিক্ষোভের সামনে মাথা নত করতে বাধ্য হল প্রশাসন। নকশা বদল করতে বাধ্য হল প্রশাসন। শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পুত্র মন্ত্রী আদিত্য ঠাকরে টুইট করে জানালেন যে ওই ঐতিহ্যবাহী গাছটি কাটা হবে না। তার পরিবর্তে সড়কের নকশায় বদল আনবে ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া। গাছের পাশ দিয়ে রাস্তা যাবে। প্রাচীন বট গাছটি অক্ষতই থাকবে।
কয়েকদিন আগে এনএইচএআই ৪০০ বর্গমিটার গুঁড়ি প্রসারিত ওই ৪০০ বছরের পুরানো বটগাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। ওই জায়গা দিয়ে রত্নাগিরি-শোলাপুর হাইওয়ে প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু ওই গাছটি রাস্তার ঠিক মাঝখানেই পড়ছিল । আর এই ঘটনার কথা স্থানীয় গ্রামবাসী ও পরিবেশবিদরা জানতে পেরেই প্রতিবাদে নামেন। গ্রামবাসীরা ঠিক চিপকো আন্দোলনের মতো এই গাছকেও জড়িয়ে ধরে আন্দোলন করতে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও ওই বটগাছ এবং আন্দোলনের ছবি ছড়িয়ে পড়ে। অবশেষে গ্রামবাসীদের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কাছে পড়ে সিদ্ধান্ত বদল করে প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…