শুক্রবার, ২৯’শে এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’। এই ছবি পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছিলেন অভিনেতার ভক্তদের পাশাপাশি সকল সিনেমাপ্রেমীরাও। সম্প্রতি সেই ছবির প্রচারে জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এ উপস্থিত হয়েছিলেন ‘কিশমিশ’এর টিম। সেখানেই নিজের প্রথম ছবির নায়িকা রচনা ব্যানার্জীর সামনেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ছবির নায়ক।
২০০৬ সালে ‘অগ্নিশপথ’ ছবির হাত ধরেই অভিনয় জগতে ডেবিউ ঘটেছিল অভিনেতার। সেই ছবিতেই রচনা ব্যানার্জীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তখন থেকেই পরিচয় অভিনেত্রীর সাথে। আর এদিন ছবির প্রচারে এসে দীর্ঘদিনের পরিচিত অভিনেত্রীর সামনেই এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে একেবারে আবেগপ্রবণ হয়ে অকপটে নিজের মনের কথা জানিয়েছেন টলিউডের সুপারস্টার দেব।
অভিনেতা জানিয়েছেন, তিনি বম্বেতে বড় হয়েছেন। পুনে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন তিনি। পাস করার দু’বছর পর এক জায়গায় অ্যাসিস্টও করেছিলেন অভিনেতা। সেখানেই তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছিলেন। এরপরে কলকাতা থেকে একদল বম্বেতে শুটিং করতে গিয়েছিলেন, আর তাদের সূত্র ধরেই ‘অগ্নিশপথ’ ছবির কাজ নিয়ে কলকাতায় এসেছিলেন অভিনেতা। তিনি এও জানান, কলকাতাতে তিনি প্রতি মাসে শুটিং করতে যেতেন। একটি ব্যাগও গুছিয়ে রাখতেন, সেটা কলকাতাতে এলেই নিয়ে চলে আসতেন। এরপরেই অভিনেতার তিনটি ছবি পর পর হিট হয়। তারপর থেকেই কলকাতায় স্থায়ী আস্তানার কথা চিন্তা করেছিলেন অভিনেতা।
তিনি এও জানান, প্রথম প্রথম ছবির প্রযোজক যেখানে থাকতে বলতেন, সেখানেই থাকতেন তিনি। প্রতি তিনমাস অন্তর কলকাতায় তাকে নিজের বাড়ি বদলাতে হতো সেইসময়। পরে অবশ্য নিজের একটি বাড়ি কেনেন তিনি।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে তিনি যখন প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন তার বাবা এই বিষয়টি একেবারেই পছন্দ করেননি। রীতিমতো রেগে গিয়েছিলেন নিজের ছেলের উপর। তবে শুরু থেকেই তার মা তার পাশে ছিলেন। তিনিই একমাত্র বলেছিলেন, তার ছেলে হিরো হবেই। অভিনেতার কথায়, মায়েরা হয়তো এমনই হয়। তিনি যে শেষপর্যন্ত তার মায়ের সেই বিশ্বাসটা রাখতে পেরেছেন, তাতেই তিনি খুশি। ‘দিদি নম্বর ১’এর মঞ্চে প্রিয় অভিনেতাকে অকপটে পেয়ে খুশি তার অনুরাগীরাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…