বিনোদন

রেমো ডিসুজার সাথে ধুনুচি নাচে মাতলেন অভিনেতা দেব!

সব কিছুর যেমন শুরু আছে ঠিক তেমন শেষ ও আছে। তেমনই স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি-শো ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর যাত্রাপথ শেষের পথে। আর কিছুক্ষণের মধ্যে সম্প্রচারিত হবে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালেতে একের পর এক চমক রাখছেন এই শোয়ের নির্মাতারা। এই শোয়ে দায়িত্ববান বিচারক হিসেবে দেব আর মানালীকে তো মানুষ দেখেছে। পাশাপাশি এই দিন উপস্থিত থাকবে বলিউড তিন স্টার। বলিউড সুপারস্টার সানি লিওনি, কোরিওগ্রাফার রেমো ডিসুজা, আর ক্যাবারে ক্যুইন হেলেন।

নতুন বছরের শুরুতে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ -র জার্নি শুরু হয়েছিল। ২৬ জন প্রতিযোগী নিয়ে প্রথম এই শোয়ের পথচলা শুরু হয়। যাদের মেন্টর হিসাবে ছিলেন অভ্যান, বিভাস, রিকি – অদিতির মতো নৃত্যশিল্পীরা। এই শোয়ে এর আগেও একাধিক অতিথি বিচারক এসে মঞ্চ মাতিয়েছেন। বলি থেকে টলি, একাধিক তারকাদের সমাবেশ পাওয়া গিয়েছে। ছিলেন গোবিন্দা, রবিনা টন্ডন, উর্মিলা মাতন্ডকর,অনিল কাপুর, অঙ্কুশ হাজরা, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এবার হেলেন, সানি আর রেমো ডিসুজার উপস্থতি যে শোয়ের এনার্জি বাড়াবে তা তো আর বলার উপায় রাখেনা।এই প্রথম তিন সেলিব্রেটি প্রথম বাংলা রিয়ালিটি শোতে উপস্থিত থেকেছেন।

যেখানে দেব আর মিঠুন আছে সেখানে ধুনুচি নাচ হবে না তা কি কখনো হয়। এক্কেবারে না বরং একই মঞ্চে হেলেন, রেমো, সানির সঙ্গে মনামী, মিঠুন ও দেব করলেন বাঙালিদের ঐতিহ্যশালী ধুনুচি নাচ। আর সেই নাচের ঝলক আগেই পেয়েছেন।দেব রবিবার সাস সকালে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে দেবের সিনেমার গানে রেমোর সাথে ধুনুচি নাচলেন।আর সেই সমস্ত মুহূর্ত তুলে ধরলেন দেব। ক্যপশানে লিখলেন, সবাই তৈরী তো আজকের ফাইনাল পর্ব দেখার জন্য। এরপর অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। অনেকে উৎসাহী এই এপিসোড দেখার জন্য।

দেব এক সাক্ষাৎকারে জানান, “এই গোটা সিজনটা তাঁরা মূলত কোভিড পরিস্থিতির মধ্যে শ্যুট করা হয়েছে সেখানে পুরো টিম যেভাবে সাপোর্ট করেছে, সেটা না থাকলে এটা করা সম্ভব হত না।” সময়, সুযোগ ও উপযুক্ত চরিত্র থাকলে ভবিষ্যতে এই মঞ্চের প্রতিযোগীরাও সুযোগ পেতে পারেন দেবের পরবর্তী সিনেমাতে, এমনটাই আভাস দিলেন অভিনেতা -প্রযোজক।  এই গ্র‍্যান্ড ফিনালের দিন বলিউড স্টার সানির সাথে বাংলা রোম্যান্টিক গানে নাচতেও দেখা গিয়েছে।

Pritisha Dey

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026