বিনোদন

Dev-Mouni Romance: রুক্মিণীর সামনেই দেবকে জড়িয়ে ধরলেন মৌনি রায়, মুখ ভার অভিনেত্রীর

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। এবার বাংলা রিয়্যালিটি শোয়ের এই মঞ্চেই উপস্থিত থাকতে চলেছেন মৌনি রায়। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’এ রণবীর কাপুরের অন্ধকারের রানি জুনুনের চরিত্রে বড়পর্দায় দেখা মিলেছে কোচবিহারের মেয়ে মৌনির। হিন্দি টেলিভিশন জগতের এই ‘নাগিন’কেই এবার দেখা গেল ডান্স ডান্স জুনিয়রের স্টেজে। ‘মন মানে না’ গানের তালেই রুক্মিণী মৈত্রর সামনে দেবকে জড়িয়ে ধরলেন ব্রহ্মাস্ত্রের জুনুন। মুখ ভার রুক্মিণী মৈত্রর।

বর্তমানে বাংলায় অনুষ্ঠিত সমস্ত রিয়্যালিটি শো গুলোই নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে এই গোটা ইন্ডাস্ট্রিতে। সাধারণ থেকে তারকা সকলের মাঝেই আলোচনা হয় এই নিয়ে। তবে এবার ডান্স ডান্স জুনিয়রে মৌনির আবির্ভাব যে বেশ সাড়া ফেলেছে এই শোয়ের দর্শকদের মাঝে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সম্ভবত চলতি সপ্তাহেই পর্দায় দেখা মিলবে মৌনি রায়ের। আর সেখানেই বলিউড থেকে টলিউডের গানে কোমর দোলাতে দেখা গেল এই বলি ডিভাকে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া প্রোমোতে দেব-কোয়েল অভিনীত হিট ছবি ‘মন মানে না’র টাইটেল ট্রাকে এই রিয়্যালিটি শোয়ের মঞ্চেই দুর্দান্ত পারফর্ম্যান্স দিলেন দেব ও মৌনি। একেবারে পারফেক্ট স্টেপে দেখা গেল এই বলি অভিনেত্রীকে। আর নাচের তালেই যে অভিনেত্রী পিছন থেকে এসে দেবকে জড়িয়ে ধরেছিলেন, তা অবশ্য প্রোমো দেখেই স্পষ্ট হয়েছে সকলের কাছে। তবে স্টেজে নিজের প্রেমিককে অন্য কারোর সাথে দেখে কিছুটা হলেও নাক লাল হয়েছিল রুক্মিণী মৈত্রর। তবে একথা যে মজার ছলেই মিডিয়াতে রটেছে, তা অবশ্য বলার অপেক্ষা রাখছে না।

উল্লেখ্য ‘ডান্স ডান্স জুনিয়র’এর এই সিজনে বিচারকের আসনে দেব, রুক্মিণীর পাশাপাশি রয়েছেন মনামী ঘোষও। মনামী একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি, একজন ভালো নৃত্যশিল্পীও, তা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। এছাড়াও গুরু হিসেবে রয়েছেন দীপান্বিতা রক্ষিত, তৃণা সাহা, অভিষেক বোস। এই সিজনে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রোহান ভট্টাচার্য। খুব অল্পদিনের মধ্যেই এই রিয়্যালিটি শো মানুষের মনে জায়গা করে নিয়েছে। আপাতত সমস্ত প্রতিভাবান প্রতিযোগীদের নিয়েই এগিয়ে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়র’। শেষপর্যন্ত সেরার শিরোপা কার মাথায় ওঠে! তা জানতে গেলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় শনি ও রবি ঠিক রাত ৯.৩০’টায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026