টলিউড

Dev-Rukmini: রান্নাঘরে এসে দীর্ঘদিনের প্রেমিকার জন্য পাত্র খুঁজছেন দেব

এই মুহূর্তে মিডিয়াতে দেব ও রুক্মিণী মৈত্র রীতিমতো চর্চায় রয়েছেন। তাদের প্রায়ই একসাথে দেখা যাচ্ছে। খুব শীঘ্রই তাদের অভিনীত রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ মুক্তি পেতে চলেছে। সেই ছবির প্রচারের কাজেই এই মুহুর্তে ব্যস্ত এই তারকা জুটি। খুব সম্প্রতি রান্নাঘর ও দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকতে চাইছেন তারা। তবে সম্প্রতি জি বাংলার ‘রান্নাঘর’এ এসে নিজের দীর্ঘদিনের সহবাস সঙ্গিনী ও প্রেমিকা রুক্মিণী মৈত্রর জন্য পাত্র খুঁজবেন দেব। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই প্রোমোই।

টেলিভিশনের পর্দায় রান্নাঘরের একটি প্রোমো ভাইরাল হয়েছে, যেখানে রান্নাঘরে উপস্থিত থাকতে দেখা যাবে দেব ও রুক্মিণী মৈত্রকে। এখানে এসে এদিন মটন কিশমিশ মিঠা কাবাব বানাতে দেখা যাবে অভিনেত্রীকে। খাবারটি যে দারুন খেতে হয়েছিল, তা নিজেই স্বীকার করেছেন দেব। এদিন এই তারকা জুটি যে নিজেদের ছবির প্রচারের জন্যই উপস্থিত থাকবেন, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই।

রান্নাঘরের সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জীর সাথেও চুটিয়ে আড্ডা দেবেন তারা। তবে হঠাৎ করে রান্নাঘরে এসে নিজের দীর্ঘদিনের প্রেমিকার জন্য কেন পাত্র খুঁজছেন অভিনেতা? আসলে পুরোটাই মজার ছলে ঘটাতে দেখা যাবে অভিনেতাকে। তাকে বলতে শোনা যাবে, রান্না জানে, দেখতেও সুন্দর, আবার লম্বাও। এমন পাত্রী যদি কেউ খুঁজে থাকেন তারা যোগাযোগ করতে পারেন। অভিনেতা যে পুরোটাই মজার ছলে ঘটিয়েছিলেন, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি এই প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও। উল্লেখ্য, সম্প্রতি এই সপ্তাহতেই ‘কিশমিশ’এর টিমকে নিয়ে দাদাগিরির মঞ্চে উপস্থিত থাকতে দেখা যাবে দেব-রুক্মিণীকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026