Dev-Rachna: কত টাকা পারিশ্রমিক পাচ্ছ ‘দিদি নম্বর ১’-এ? ক্যামেরার সামনে অভিনেত্রীর কাছে প্রশ্ন দেবের

সেই শুরুর সময় থেকে ছোটপর্দার ‘দিদি নম্বর ১’ টলিউডের রচনা বন্দ্যোপাধ্যায়। একটা সময় ওড়িয়ার পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রি দাপটের সাথে রাজত্ব করেছেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম সুন্দরী অভিনেত্রী তিনি। একের পর এক হিট উপহার দিয়েছেন নিজের দর্শকদের। তবে এই মুহূর্তে বড়পর্দা থেকে দূরে সরে থাকলেও ছোটপর্দার জনপ্রিয় সঞ্চালিকা তিনি। তবে এবার ‘দিদি নম্বর ১’এর মঞ্চে দিদির পারিশ্রমিক নিয়ে সরাসরি প্রশ্ন রাখলেন দেব। লজ্জায় মুখ ঢাকলেন অভিনেত্রী।

রচনা ব্যানার্জীর বিপরীতে অভিনয়ের সূত্র ধরেই বড়পর্দায় পা রেখেছিলেন বর্তমানের সুপারস্টার দেব। ‘অগ্নিশপথ’ ছবিতে অভিনয়ের মাধ্যমেই নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন অভিনেতা। অভিনয়ের সূত্রে দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক তাদের। আর সেই সূত্রেই তাদের মধ্যে রয়েছে সৌজন্যবোধ। সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর মঞ্চে নিজের আসন্ন ছবি ‘প্রজাপতি’র প্রচারে এসে অভিনেত্রীকে একই জিজ্ঞেস করলেন দেব! শুনে অবাক সকলেই।

এই বড়দিনে বড়পর্দায় ‘প্রজাপতি’র হাত ধরে আসতে চলেছেন দেব। আর সেই ছবির প্রচারের সূত্র ধরেই এদিন উপস্থিত ছিলেন ‘দিদি নম্বর ১’এর মঞ্চে। কারণ সকলের পাশাপাশি তিনিও জানেন বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলের ঘরে ঘরে পৌঁছাতে গেলে ‘দিদি নম্বর ১’ অন্যতম জনপ্রিয় মঞ্চ। এই মুহূর্তে ছোট পর্দার এই মঞ্চ ছাড়া বাংলার সব ছবির প্রচারই অসম্পূর্ণ। উল্লেখ্য ‘কাছের মানুষ’র প্রচারেও এই মঞ্চে দেবের পাশাপাশি দেখা মিলেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

খুব সম্প্রতি শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। আর সেই সূত্রে ফাইনাল খেলা দেখতে নিজের ছেলেকে নিয়ে কাতারে উপস্থিত ছিলেন অভিনেত্রী। আর এই প্রসঙ্গ উঠতেই ক্যামেরার সামনে ‘দিদি নম্বর ১’এর মঞ্চেই অভিনেত্রীকে লজ্জায় ফেললেন ‘প্রজাপতি’র অভিনেতা।

এদিন মঞ্চে কাতারে গিয়ে কেন দেবের সাথে দেখা হলো না! এই প্রসঙ্গে অভিযোগ জানাতে গিয়ে বিপদে পড়লেন অভিনেত্রী নিজেই। কাতারের প্রসঙ্গ উঠতেই অভিনেতা সকলের সামনে দিদিকে সরাসরি প্রশ্ন করে বসেন, তিনি ‘দিদি নম্বর ১’এর সঞ্চালিকা হিসেবে কত টাকা পারিশ্রমিক পান? শাড়ির ব্যবসা থেকেই বা কত টাকা পাচ্ছেন তিনি? সকলের সামনে দেবের এমন প্রশ্ন শুনে নিজেই নিজের মুখ ঢাকলেন অভিনেত্রী। তবে এদিন পর্দার সামনে পুরো ঘটনাটাই যে মজার ছলে ঘটেছে, তা অবশ্য স্পষ্ট। উল্লেখ্য আগামী ২৩’শে ডিসেম্বর বড়পর্দায় আসতে চলেছে ‘প্রজাপতি’।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026