টলিউডের অন্যতম সুপারস্টার দেব। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনি একজন। ২০০৫ সালে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবির নন্দি পরিচালিত ‘অগ্নিশপথ’ ছবির মাধ্যমে ডেবিউ ঘটে অভিনেতার। বর্তমানে তিনি তার অভিনয় জীবনে এক বিপুল সাফল্য অর্জন করেছেন। শুরুর দিন থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তার অনুরাগীদের। বর্তমানে দেব অভিনয়ের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন।
এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনেতার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা ছড়িয়ে আছেন দেশ-বিদেশে। সম্প্রতি টুইটারে নুসরাত নামের একটি মেয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট ‘দেব’স নুসরত’ থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যা দেব অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একদল বাংলাদেশী সেনা জওয়ান দেব অভিনীত ‘রোমিও’ ছবির ‘মালা রে’ গানে দূর্দন্ত নেচে প্রশংসিত হয়েছেন অনেকের কাছে।
সেই ভিডিও নুসরাত নামের মেয়েটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তিনি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটি খুঁজে পেয়েছেন। বাংলাদেশের সেনা জওয়ানরা নিজেদের ক্যাম্পেই এই গানে নেচেছেন। তিনি এও লেখেন, তিনি এই ভিডিওটি ভীষণভাবে পছন্দ করেছেন এবং এটি দেখার পর তিনি অভিনেতার সাথে এটি শেয়ার না করে থাকতে পারেননি। তিনি নিশ্চিত এই ভিডিওটি অভিনেতার মুখে হাসি ফোটাবে। তবে তার এই টুইটের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি দেব। সম্প্রতি এই ভিডিও দেব অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে। তারা প্রত্যেকেই প্রশংসা করেছেন এই বাংলাদেশী সেনা জাওয়ানদের। নিঃসন্দেহে বলাই যায় এই ভিডিও দেখে দেব অনুরাগীরা বেশ খুশিই হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…
বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…