চলতি মাসের শেষেই বড়পর্দায় আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ছবি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত ‘কিশমিশ’। ২৯’শে এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি এই ছবিরই নতুন গান ‘অবশেষে’ মুক্তি পেয়েছে। গানটি অরিজিৎ সিংয়ের কন্ঠে শোনা গিয়েছে। এই গানটি শোনার পর থেকেই প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছে দর্শকদের তরফ থেকে।
সম্প্রতি হাফপাতা শার্ট ও ফরমাল প্যান্টে ৪ নং মহিম হালদার স্ট্রিটের গণেশ ভান্ডার সামলাতে দেখা গেল স্বয়ং অভিনেতা দেবকে। চেহারায় ছিল হালকা সরু গোঁফ। একেবারে সাদামাটা পোশাকে অভিনেতা। পাশাপাশি লাল ঝান্ডা নিয়ে সিপিএমের হয়ে মিছিলে নেতৃত্ব দিতেও দেখা গেল তাকে। ছাদে দাঁড়িয়ে থাকা প্রেমিকার সাথে চোখাচোখি করতেও ভোলেননি তিনি। উত্তরের অলিতে-গলিতে প্রেম সবটাই ছিল ‘অবশেষে’র মধ্যে। সম্প্রতি ‘কিশমিশ’ ছবির ‘অবশেষে’র গানের দৃশ্যেই দেখানো হয়েছে এইসবটা।
মিষ্টি প্রেমের গল্প এটি। গানটির পাশাপাশি গোটা ছবিটা জুড়ে কিশমিশের মানে খুঁজতে দেখা যাবে নায়ক-নায়িকাকে। একদিকে পুরনো কলকাতার পাশাপাশি পুরনো প্রেম পার্টি-পলিটিক্স; অন্যদিকে বর্তমান কলকাতা, নতুন প্রজন্ম, তাদের ভালোবাসার ধরণ, রাগ-অভিমান সবটাই তুলে ধরা হয়েছে ‘কিশমিশ’এ। বড়পর্দায় কিশমিশের মানে খুঁজতে গিয়ে কতটা দর্শকদের নজর টানবেন দেব-রুক্মিণী! এখন সেটাই দেখার। উল্লেখ্য, ঐ একইদিনে বড়পর্দায় মুক্তি পাচ্ছে জিৎ’এর ‘রাবণ’ও। বলাই বাহুল্য, এপ্রিলের শেষেই জোড় টক্কর হতে চলেছে টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতের।
দেব-রুক্মিণী জুটির একটা আলাদাই ক্রেজ রয়েছে দর্শকদের মাঝে। বাস্তবে হোক কিংবা বড়পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দ করেন সকলেই। ‘কিশমিশ’ বহু প্রতীক্ষিত ছবি। ‘কিশমিশ’ নিয়ে উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরাও। প্রতীক্ষায় অগণিত সিনেমাপ্রেমী। কিশমিশে এই তারকা জুটির রসায়ন ঠিক কতটা প্রভাব ফেলে দর্শকদের উপর! সেটাই দেখার অপেক্ষায় তাদের ভক্তরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…