বিধ্বংসী আগুন ঢাকুরিয়ায়। ঢাকুরিয়া সংলগ্ন সেলিমপুরে আগুন লেগে ভস্মীভূত বেশ কয়েকটি রেল ঝুপড়ি। জানা যাচ্ছে, শনিবার রাত আটটার কিছু আগে আগুন লাগে রেললাইন সংলগ্ন ওই ঝুপড়ি গুলোতে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আগুন লাগার কিছুসময়ের মধ্যেই ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন পৌঁছায়। দেড় ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যাচ্ছে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কোনো একটি ঝুপড়ি থেকে অসাবধানতাবশত রান্না করার সময় আগুন লাগে।
আরও পড়ুন : ৩ বার কাপ আসলো কলকাতায়, খুশির হাওয়া শহর জুড়ে
দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার পর আতঙ্কে বাসিন্দারা রেললাইনে নেমে আসেন, ফলে বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। প্রায় দেড় ঘন্টা পর দমকল আগুন নিয়ন্ত্রণে আনলে আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…