অরূপ মাহাত: মহারাষ্ট্র নিয়ে আরও বেকায়দায় বিজেপি। পরিস্থিতি অনুকূল নয় বুঝে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানিয়ে দিলেন তিনি।
সংখ্যাগরিষ্ঠতা না থাকা স্বত্ত্বেও গত শনিবার সকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। এরপরই সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি বিরোধী জোট। একে একে এনসিপির বিক্ষুব্ধ বিধায়করা ফিরে আসেন শরদ পাওয়ারের সাথে।
আজ, সুপ্রিমকোর্টের রায়ে বেকায়দায় পড়ে বিজেপি। দল ভাঙানোর খেলায় সুবিধা করতে না পেরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আদালতে আরও কয়েকদিন সময় চায় বিজেপি। কিন্তু সুপ্রিমকোর্ট সেই দাবি খারিজ করে জানিয়ে দেয়, আগামীকাল বিকাল ৫ টার মধ্যে করতে হবে আস্থা ভোট। সেই ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করার নির্দেশও দেন তিন সদস্যের বিশেষ বেঞ্চ।
এরপরই অবস্থা বেগতিক দেখে ইস্তফা দেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ফিরে আসেন এনসিপির মূল শিবিরে। শরদ পাওয়ারের সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেন। এমতাবস্থায় দিশেহারা বিজেপি নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চেষ্টায় না গিয়ে, কার্যত ঢোক গিললেন। আস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনে সাংবাদিক সম্মেলন ডেকে নিজের ইস্তফার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিমকোর্টের রায়কে মান্যতা দিয়েই তাদের এই সিদ্ধান্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…