ক্রিকেট

সৌরভকে দেখতে শহরে এলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি

অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখতে শহরে এসে পৌছলেন প্রখ্যাত হৃদয়ে রোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি (Devi Shetty)। সকাল ৮ টা ৩৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌছলেন দেবী প্রসাদ শেট্টি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন হাসপাতালে। সেখানে তিনি অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় এর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোন ভয়ের কারণ নেই। আপাতত অনেকটা ভালো আছেন মহারাজ। অন্য দুই ধমনীতে এখন স্টেন্ট বসানো হচ্ছে না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাকে সম্পূর্ণরূপে বিশ্রামে থাকতে হবে বেশ কয়েক মাস। আশা করা যায়, দেবী শেট্টি তাকে পরীক্ষা করলে আগামী বুধবার হাসপাতাল থেকে ছুটি মিলবে তার।

উডল্যান্ড হাসপাতাল থেকে শেষ মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, একটি ভিডিও কলে দেবী শেট্টি, রমাকান্ত পান্ডে সহ একাধিক চিকিৎসকেরা এদিন মেডিকেল বোর্ডের সাথে আলোচনা করেছেন। নিউইয়র্ক এর বিশেষজ্ঞ চিকিৎসক স্যামুয়েল ম্যাথিউ এই বৈঠকে যোগদান করেন। তারা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হবার পরে সৌরভ গাঙ্গুলীর যে চিকিৎসা হয়েছে তা একেবারে যথাযথ।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ভালো আছেন। যে ধমনিটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ছিল সেটি এখন ঠিকঠাক ভাবে কাজ করছে। পরে চিকিৎসকেরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, সৌরভের বাকি দুটি ধমনীতে কিছুদিন পরে স্টেন্ট বসানো হবে। আপাতত হাসপাতালের চিকিৎসকরা বাড়ি গিয়ে নিয়মিত তার শারীরিক পরিস্থিতির উপর নজর রাখবেন। সৌরভ গাঙ্গুলীকে জানানো হয়েছে, আপাতত তাকে কড়া নিয়ম-শৃঙ্খলাতে জীবনযাপন করতে হবে।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026