গোটা বিশ্ব তথা দেশের মানুষের কাছে এখন একটাই প্রশ্ন যে তাদের প্রিয় মহারাজ কেমন আছেন? এবার তার উত্তর দিলেন তার চিকিৎসকরা। তারা সাফ জানিয়েছে এখন যথেষ্ট ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাইপাস সার্জারি করার কোন প্রয়োজন নেই। এখন শুধুমাত্র তার বাকি ২ আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। তারপর অপারেশনের পর মাসখানেক বিশ্রাম নিলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন দাদা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলীর চিকিৎসার জন্য আসছেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি।
এখন গোটা বিশ্ব তথা দেশের মানুষের কাছে একটাই প্রশ্ন দাদা কবে সুস্থ হয়ে স্বমহিমায় কাজে নামবেন? এর উত্তর দিয়েছে উডল্যান্ড হাসপাতাল এর সিইও রুপালি বসু। তিনি জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলীর দুই আর্টারিতে স্টেন বসানো হবে খুব শীঘ্রই। তারপর চিকিৎসকরা তাকে তিন চারদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখবেন। অতএব সব মিলিয়ে আরো ৭ দিন হাসপাতালে থাকতে হবে তাকে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর কমপক্ষে ৩ সপ্তাহ থেকে ১ মাস বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবেন সৌরভ গাঙ্গুলী। তারপরই ফের স্বমহিমায় নিজের দুনিয়ায় কামব্যাক করবেন বিসিসিআই প্রেসিডেন্ট।
চিকিৎসকরা জানিয়েছেন গতকাল রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। তার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তার এখন কোন জ্বর নেই এবং রুটিন ইসিজিতে কোনরকম অস্বাভাবিকতা ধরা পড়েনি। তার পালস রেট স্বাভাবিক অর্থাৎ মিনিটে ৭২ বিট ও রক্তচাপ প্রায় স্বাভাবিক অর্থাৎ ১১০/৮০। তার অন্যান্য রিপোর্ট যথেষ্ট সন্তোষজনক। তবে কবে বাকি দুই ধমনীতে স্টেন বসানো হবে সেই নিয়ে এখনো জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…