নিউজ

আইপিএলে ডবল সেঞ্চুরি করতে পারেন রাসেল, আত্মবিশ্বাসী কেকেআর চিফ মেন্টর

দুবাই: দীর্ঘ আলাপ-আলোচনার পর অবশেষে রবিবার প্রকাশিত হয়েছে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে এবারের আইপিএল আসর। তবে ১৯ তারিখ থেকে আইপিএল শুরু হলেও কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৩ সেপ্টেম্বর থেকে। বিপক্ষ দল মুম্বই ইন্ডিয়ান্স। তবে আইপিএল শুরুর আগে কেকেআরের ড্রেসিংরুমে কান পাতলে আলোচনার বিষয় একটাই, আন্দ্রে রাসেল। এবারে একইভাবে কি বিধ্বংসী পারফরম্যান্স করবেন রাসেল নাকি কিছুটা ফিকে হবে তাঁর পারফরম্যান্স? এই নিয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে ক্রিকেটের অন্দরেও।

আর এই আলোচনাকে আরও একটু উস্কে দিলেন কেকেআরের চিফ মেন্টর ডেভিড হাসি। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের ট্রামকার্ড হল রাসেল। ওর মধ্যে যা আত্মবিশ্বাস রয়েছে, সেটাকেই আমরা এবার কাজে লাগাবো। গতবার ওকে লোয়ার অর্ডারে খেলানোর জন্য যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল দলকে, তা আশা করছি এবার হবে না। এবার ওকে ওর যোগ্য অর্ডারেই নামানো হবে। ও যাতে বেশী বল খেলতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। কারণ আমি মনে করি ও যদি কমপক্ষে ৬০ বল খেলে, তাহলে ডবল সেঞ্চুরি করার মতো ক্ষমতা রয়েছে ওর।’ এভাবেই রাসেল প্রসঙ্গে বেশ আত্মবিশ্বাসী লাইট শিবিরের চিফ মেন্টর।

প্রসঙ্গত, কোটিপতি লিগে খেলতে নামার আগে এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের ব্যাটে শান দিচ্ছেন রাসেল। এখন আসন্ন আইপিএলে তিনি কী জাদু দেখান, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026