গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিধ্বংসী ৭৩ রানের ইনিংস খেলেন এ বি ডিভিলিয়ার্স। এই ৭৩ রানের মধ্যে ৬টি বিশাল ৬ মারেন। তাঁর দাপুটে ব্যাটিং-এ শেষ ৫ ওভারে ৮৩ রান করে আরসিবি। কোনও কেকেআর বোলারই ডিভিলিয়ার্সের ঝড় থেকে রক্ষা পাননি।
এই ম্যাচে ৬টা ৬ এর মধ্যে একটা ৬ এতটাই বিশাল ছিল সেটা সোজা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ল। বল রাস্তায় পড়ার সময় একটি গাড়িতে লেগে আরেকটি গাড়িতে লেগে ছিটকে অন্য একটি গাড়িতে গিয়ে লাগল। এবি ডিভিলিয়ার্সের এই ৬ টা কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কমলেশ নাগারকোটির ১৬ তম ওভারে এই ঘটনাটি ঘটে। এই ওভারে তিনি ২টো ৬ মারেন যার মধ্যে একটি ৬ এর এতটাই পাওয়ার ছিল গ্যালারি পেরিয়ে রাস্তায় চলে যায়। ডিভিলিয়ার্সের দুরন্ত ব্যাটিং-এর সুবাদে এই মুহূর্তে ৭ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। আগামী ১৫ অক্টোবর তাদের পরবর্তী ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। এত বড় জয়ের সুবাদে বর্তমানে আরসিবির শিবিরে খুশির মেজাজ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…