মুসলিম স্বামীর সাথে ‘দ্য কেরালা স্টোরি’ দেখলেন দেবলীনা ভট্টাচার্য, অভিজ্ঞতা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে

শেষ কয়েক বছর ধরে বলিউডের উপর আধিপত্য বিস্তার করেছে বিভিন্ন দক্ষিনী সিনেমা। আগেকার দিনে টানটান অ্যাকশন সিকোয়েন্স বা সুপার ডুপার ফাইটের কথা বললেই বলিউড সিনেমার কথা মাথায় আসত। কিন্তু বর্তমানে বাজি পাল্টে গেছে। দক্ষিণী সিনেমার অসাধারণ স্ক্রিপ্ট এবং মানানসই অ্যাকশন পছন্দ হচ্ছে গোটা দেশবাসীর। এর পাশাপাশি অনেক আইকনিক দক্ষিণী তারকাদের ব্যাপক অভিনয় মন জয় করে নেয় আপামর দেশবাসীর। তবে এই ইন্ডাস্ট্রি বর্তমানে চর্চায় রয়েছে একটি বিতর্কিত সিনেমার কারণে।

আশা করি সকলেই বুঝে গিয়েছেন কোন সিনেমার কথা বলা হচ্ছে। শেষ কিছু দিন ধরে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক চর্চায় রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। এই সিনেমার রিলিজের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন সকলেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একাকার হয়ে সকলের কাছে উপভোগ্য হয়ে উঠছে এই সিনেমা। তবে আবার একদল মানুষ সিনেমার গল্প নিয়ে প্রতিবাদ করছেন। এমনকি দেশের কিছু রাজ্যে এই সিনেমা ব্যান করে দেওয়া হয়েছে।

তবে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন বিশিষ্টরা। বিবেক অগ্নিহোত্রি, রানাওয়াত প্রমুখরা এই সিনেমার ব্যাপক প্রশংসা করেছেন। এছাড়া টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন যে তিনি এই বিতর্কিত সিনেমার তাঁর মুসলিম স্বামীর সাথে দেখতে গিয়েছেন। তাদের এই সিনেমা দেখতে কোনো অসুবিধা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, দেবলীনা ভট্টাচার্য টিভি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা যিনি ‘সাথ নিভায় সাথিয়া’ সিরিয়ালে গোপীবহুর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ২০২২ সালে তাঁর মুসলিম বয়ফ্রেন্ড শাহনাজ শেখের সাথে বিয়ে করেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026