বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে দেবলীনা কুমার, যোগ্য জবাব অভিনেত্রীর

অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina kumar) টলিউড ইন্ডাস্ট্রিতে স্পষ্টকথনের জন্য বিখ্যাত। দেবলীনা সাধারণতঃ তাঁর কোনও ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। কিছুদিন আগেই বলিউড দিভা মালাইকা অরোরা (Malaika arora) স্ট্রেচমার্কস সহ ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন। সেলিব্রিটি থেকে সাধারণ মহিলা নির্বিশেষে প্রায় সবার খারাপ লেগেছিল এই ঘটনাটি। বিভিন্ন শারীরিক কারণে মেয়েদের শরীরে স্ট্রেচমার্কস আসে। এর মধ্যে রয়েছে মাতৃত্বকালীন পরিবর্তনও। মাতৃত্বের কারণে সন্তানের জন্মের পর মহিলাদের শরীরে স্ট্রেচমার্কস আসে। দেবলীনাও একরকম প্রতিবাদ করেছিলেন স্ট্রেচমার্কস সহ নিজের কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে। তাঁর ছবিগুলিতে দেবলীনার বেলি-র অংশে রয়েছে প্রচুর স্ট্রেচমার্কস। একসময় দেবলীনা যথেষ্ট মোটা ছিলেন। কড়া ডায়েট ও এক্সারসাইজের ফলে শেপে এসেছেন দেবলীনা। কিন্তু তাঁর অতীতের স্থূলতা তাঁর শরীরে রেখে গেছে স্বাক্ষর। ফলে তাঁর বেলি-র অংশে রয়ে গিয়েছে স্ট্রেচমার্কস। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে দেবলীনা লিখেছেন, এগুলি তাঁর পরিবর্তনের প্রমাণ। দেবলীনার ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

কিন্তু দেবলীনা মানেই সুপার ট্রোলিং। মহানায়ক উত্তমকুমার (uttam kumar)-এর বাড়ির বৌ হওয়ার পর থেকেই তাঁর প্রতি নেটিজেনদের ‘এক্সপেক্টেশন’ অনেক বেড়ে গেছে। নেটিজেনদের একাংশ যেন দেবলীনার পায়ে মহানায়কের নাত বৌ হওয়ার কারণে নিয়ম-কানুনের বেড়ি পরিয়ে দিতে চাইছেন। এই কারণে আবারও ট্রোল হলেন দেবলীনা। 20 শে মার্চ ‘ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে’-তে দেবলীনা তাঁর একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন যেখানে একটি ছোট ডান্স পারফরম্যান্স করেছেন দেবলীনা। কিন্তু তাঁর ডান্সের বদলে তাঁর পোশাকের সমালোচনা শুরু করে দিয়েছেন নেটিজেনদের একাংশ। একটি নীল সাদা মলমলের শাড়ির সঙ্গে লাল রঙের ওপেন ব্যাক স্লিভলেস ব্লাউজ পরেছিলেন দেবলীনা। পিঠের একটি লটকান দিয়ে সম্পূর্ণ ব্লাউজটি বাঁধা রয়েছে। এই লটকান নিয়েই সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। তবে দেবলীনা বোধহয় জানতেন, তাঁকে ট্রোল করা হবে। এই কারণে ছবিটি শেয়ার করে দেবলীনা লিখেছেন, তাঁকে নিয়ে যতই সমালোচনা করা হোক না কেন, তিনি তাঁর কাজ করে যাবেন।

তবে এই ঘটনার পর বাহাত্তর ঘন্টা কাটতে না কাটতেই আবারও ট্রোলড হলেন দেবলীনা। কিন্তু এবার দেবলীনা ট্রোলারের সঙ্গে নেট মাধ্যমেই রীতিমত ঝগড়া শুরু করে দিলেন। সম্প্রতি দেবলীনা একটি ওয়ার্কআউট ভিডিও শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। ভিডিওটির নিচে কমেন্ট করেন একজন ফিটনেস ট্রেনার। তিনি দেবলীনার ওয়ার্কআউটের ভুল দিকটি ধরিয়ে দিতেই রেগে যান দেবলীনা। তিনি ওই ফিটনেস ট্রেনারকে নিজের জ্ঞান নিজের কাছে রাখার উপদেশ দেন ও বললেন ওই ফিটনেস ট্রেনার ফিটনেসের কিছু জানেন না। এরপর ওই ফিটনেস ট্রেনার দেবলীনাকে বলেন, দেবলীনার ভুল তাঁর চোখে পড়েছিল বলে তিনি ভুলটা ধরিয়ে দিয়েছেন। এরপর ওই ফিটনেস ট্রেনার চুপ করে গেলেও একজন নেটিজেন বলেন, দেবলীনা ফিটনেসের জন্য ওয়ার্কআউট করেন না, তিনি ভিডিও বানানোর জন্য ওয়ার্কআউট করেন। দেবলীনা এই কথায় রেগে গিয়ে তাঁকে ‘তুই’ সম্বোধন করে বলেন, ওই নেটিজেনের নিজের ছবি তাঁর অ্যাকাউন্টে ব্যবহার করতে। প্রসঙ্গত, ওই নেটিজেন হলিউড অভিনেতা জাভিয়ের বারদেম (javier Bardem)-এর ছবি নিজের অ্যাকাউন্টে ব্যবহার করেছেন। তখন ওই নেটিজেন দেবলীনাকে বলেন, “এটা কে বলতো? চিনিস?” এরপরেই চুপ করে যান দেবলীনা।

কিন্তু তারপরেও এক মাস কাটতে না কাটতেই দেবলীনা আবারও ট্রোল হলেন। সম্প্রতি দেবলীনা শর্ট ড্রেস পরে তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই ড্রেসে তাঁর দুটি পা সম্পূর্ণ দৃশ্যমান ছিল। দেবলীনা ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সুপার লেজি বাম। দেবলীনার ছবির নিচে কমেন্ট করে একজন নেটিজেন লিখেছেন, দেবলীনাকে দেখতে বুড়িদের মতো লাগছে। এই ট্রোলের জবাবে দেবলীনা ট্রোলারকে ট‍্যাগ করে বলেছেন, গেসিং গেম না খেলতে, নাহলে ওই ট্রোলার হেরে যাবেন। দেবলীনা বলেছেন, এই ধরনের মানুষরা নিজেরা যা করতে পারে না, অন্য কাউকে তা করতে দেখলে কটু মন্তব্য করে সময় নষ্ট করে।

গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমার(uttam kumar)- এর পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (gaurav chatterjee)ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে দেবলীনার কন্যা সম্প্রদান হয়নি কারণ দেবলীনা মনে করেন কন্যাসন্তান কোনো দানসামগ্রী নয়। 8 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবে। হাল্কা সবুজ লেহেঙ্গায় দেবলীনা ও সাদা ইন্দোওয়েষ্টার্ন সাজে গৌরব কখনও বলিউডের হিন্দি গান ‘আঁখ মারে’, কখনও মহানায়কের সিনেমার গান ‘ঘুম ঘুম চাঁদ’-এ ডান্স পারফরম্যান্স করেছেন। বিয়ের পরে বৌভাতের দিন লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের সাজে দেবলীনাকে অনন্যা লাগছিল। দেবলীনার সঙ্গে মানানসই করে গৌরব পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা দেবলীনা ও গৌরবকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।

এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীল(Arindam shil)-এর পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার। এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং।

Anirban Kundu

Recent Posts

২০ জুন রাজ্যজুড়ে বিশেষ উদযাপন! স্কুল-কলেজে কী কী করতে হবে জানাল সরকার

পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…

June 11, 2026

5G++ কী? সাধারণ 5G-এর থেকে কতটা উন্নত এই পরিষেবা? জেনে নিন বিস্তারিত

স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…

June 11, 2026

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৪০-৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…

June 11, 2026

ডলারের বিপরীতে ফের ধাক্কা খেল ভারতীয় রুপি, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…

June 11, 2026

HDFC Bank-এর বিরুদ্ধে ১০০০ কোটির মানহানি মামলায় বড় রায়, কী বলল আদালত?

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…

June 10, 2026

নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা

ভ্যাপসা গরমে এখনও নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় তাপমাত্রা খুব একটা না কমলেও বিকেল ও…

June 10, 2026