বিনোদন

আবার বিয়ের প্রস্তাব, ভিক্টোরিয়ার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ, লজ্জায় লাল অভিনেত্রী, ভিডিও

ভালোবাসার মাস এসে গিয়েছে। আর কদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। আর সেই দিনটি আসার আগেই আরো বেশ কয়েকটি দিন পালন করেন প্রেমিক-প্রেমিকারা। আর তার মধ্যে একটি অন্যতম দিন হল প্রপোজ ডে। আর এই দিনেই টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জী প্রকাশ্য রাস্তায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে হাঁটু গেড়ে বসে দেবলীনাকে পুনরায় দিলেন বিয়ের প্রস্তাব, যা শুনে রীতিমতো লজ্জায় লাল অভিনেত্রী।

এই তারকা জুটি সাধারণের বেশ পছন্দের। তাদের সম্পর্কের কথা সামনে আসার পর থেকেই, তাদের অনুরাগীর সংখ্যা বেড়ে গিয়েছে আরও। কয়েকদিন আগেই তারা নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন। সেই একবছরের বিবাহবার্ষিকী পালনের কিছু মুহূর্ত নিজেরাই শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি বিবাহ বার্ষিকীর আগেই তারা ঘুরে এসেছেন লন্ডনে। তাদের সেই ছুটি কাটানোর একাধিক ভিডিও ও ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ার পাতায়। নিজেদের অবসরে তারা একে অপরের সাথে সময় কাটাতে তারা পছন্দ করেন। মাঝে মাঝে সেই সময় কাটানোর কিছু মুহুর্ত শেয়ার করে নেন তাদের ভক্তদের সাথে, তা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

বর্তমানে তারকা হিসেবে তারা নিজেদের ফিটনেস নিয়ে ভীষণভাবে সচেতন। তাদের প্রতিদিনের রুটিনে শরীরচর্চা ও সাইক্লিং করা অবশ্যই ভাবে থাকে। মঙ্গলবার অর্থাৎ প্রপোজ ডের দিন অন্যান্য দিন গুলোর মতই তারা সাইক্লিং করতে বেরিয়ে ছিলেন। তাদের সাথে ছিল তাদের চেনা পরিচিত দল। এদিন তারা সাইক্লিং করে পৌঁছে গিয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। যা শহর কলকাতার অন্যতম ঐতিহ্য। আর সেখানেই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পিছনে রেখে প্রকাশ্য রাস্তায় হাঁটু গেড়ে বসে নিজের স্ত্রী দেবলীনা কুমারকে আবারও বিয়ের প্রস্তাব দিলেন। যা শোনা মাত্রই রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি তিনি হাসতে হাসতে বলে ফেলেছিলেন “আবার!” এই পরিস্থিতিতে মুখে হাসি ধরছিল না গৌরবেরও। একে অপরের সাথে তারা চুটিয়ে সংসার করছেন, তা বলাই বাহুল্য।

সম্প্রতি অভিনেত্রী নিজেই সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন নেটমাধ্যমের পাতায়। সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন লিখে জানিয়েছেন, অভিনেতা কখনোই নিজের ভালবাসার অভিব্যক্তি এইভাবে করেন না। তিনি ‘আই লাভ ইউ’ কথাটাও খুব কম বলেন। তবে বিয়ের পর অভিনেত্রী সবকিছুর সাথেই মানিয়ে নিয়েছেন। তবে এদিন যা ঘটেছে তা সবটাই মনি দাসের জন্য সম্ভব হয়েছে। এখানে মনি দাস বলতে মহেন্দ্র সোনিকে বুঝিয়েছেন অভিনেত্রী। তবে এতকিছুর মধ্যেও ঘটনাটি বেশ ভালো লেগেছে অভিনেত্রীর, তাই নিজের অনুরাগীদের সাথেও ভাগ করে নিলেন সেই সুন্দর মুহূর্তটা। এই ভিডিওটি দেখে পছন্দ করেছেন নেটনাগরিকদের পাশাপাশি এই তারকা-জুটির সকল অনুরাগীরাও।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026