মাত্র কয়েক বছরেই টলিউডে বেশ পরিচিত নাম অভিনেত্রী দেবলীনা কুমার। দেবলীনার আরো একটি পরিচয় আছে। এই সুন্দরী বঙ্গতনয়া মহানায়ক উত্তম কুমারের নাত বৌ। অভিনয় জগতে পা রাখেন শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের হাত ধরে। ‘প্রাক্তন’ ছিল প্রথম ছবি। এরপর একের পর এক ছবিতে অভিনয় করছেন।
গত বছর ডিসেম্বরের শুরুতেই দেবলীনা তাঁর মনের মানুষ গৌরব চ্যাটার্জীর সাথে গাঁট ছাড়া বাঁধলেন। তিন বছরের প্রেম পরিণতি দিয়েছিলেন বেশ ধুমধাম করে। এনিজেদের নতুন জীবন নিয়ে বেশ খুশি এই কাপল। দেবলীনার এটি প্রথম বিয়ে হলেও গৌরবের এটি ছিল দ্বিতীয় বিয়ে। তা বলে বিয়ের কোনো নিয়ম বাদ রাখেননি। হিন্দু বিয়ের আচার কানুন মেনে ৯ই ডিসেম্বরের সকালে নান্দীমুখ, গায়ে হলুদ, আরব রাতে পান পাতা সরানো, মালা বদল, সাত পাকে ঘুরে বৈদিক নিয়মে দেবলীনার অবশ্য একটা জিনিসে বেশ আপত্তি ছিল।
শুধু হয়নি কোনো সম্প্রদান। কারণ দেবলীনা মনে করেন মেয়েরা কোনো দানের সামগ্রী নয় তাই তিনি বিয়ে থেকে এই নিয়ম বাদ দিলেন। বিয়ের পর রিসেপশান, সঙ্গীতের অনুষ্ঠান খ্রীষ্টান মতে বিয়ে সারেন এই লাভ বার্ডস। অভিনেত্রী আরো একটি বিষয়ের জন্য বেশ বিখ্যাত। দেবলীনা কুমার যে কত বড় ফিটনেস ফ্রিক তা সকলেরই জানা। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের ফিটনেসের নানান রহস্য ফাঁস করেন নিজের অনুগামীদের সাথে।
তবে মাঝে মাঝে নানানা কারণে ট্রোল্ড হতে হয়। তবে শক্ত হাতে অভিনেত্রাই জবাব দিতে জানেন।ট্রোলড এই জিনিসটির সাথে দেবলীনা এখন বেশ সুপরিচিত হয়ে গিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নিজের একটি ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। আর তাই জুড়ে শুরু হল ট্রোলের বন্যা। কি ছিল সেই ছবিতে? গামছা প্রিন্টের সুতির পোশাকে এক হোটেলের বিছানায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
আর অভিনেত্রীর এই পোশাকের ছবি দেখে অনেকে যেমন প্রশংসা করেন তেমনি কুমন্তব্য করেন। এর মধ্যেই এক ইউজার লেখেন, “কোন হোটেলে কার সাথে রাত কাটাচ্ছ মামনি। গামছা পরে পোস্ট ছি!”
এই মন্তব্য দেখে সহজে চুপ করার পাত্রী নন উত্তম কুমারের নাত বৌ। তিনি রেগে গিয়ে লিখলেন, “আপনি পাগল, ডাক্তার দেখান।” এই উত্তর দেওয়ার পর দেবলীনাকে উদ্দেশ্য করে অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন বহু অনুগামীরা। তবে অভিনেত্রীর এই পোস্ট বেশ ভালোই ভাইরাল হয়।
North West, the 12-year-old daughter of Kim Kardashian and Kanye West, has debuted a striking…
Michelle Pfeiffer and David E. Kelley have been married for more than 30 years, forming…
Lawrence Sher, acclaimed for his collaborations with Todd Phillips on Joker and Joker: Folie à…
Taylor Sheridan’s latest series, The Madison, debuts on Paramount+ this Saturday, March 14, at 3…
Tilly Norwood, the AI “actor” created by Eline Van der Velden, is moving into Hollywood…
The 98th Academy Awards are set to deliver a worldwide celebration of cinema this Sunday,…