বিনোদন

রাঁধুনির শরীরে ভাইরাস পজেটিভ, কোয়ারেন্টাইনে সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: করোনার ভাইরাসের থাবা বহুদিন আগেই প্রবেশ করেছে বলিপাড়ায়। যার সূত্রপাতের বীজবপন করেছিলেন প্রখ্যাত গায়িকা কনিকা কাপুর। এরপর আখচার সেলেবদের পরিবারে করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আবারো হানা দিল করোনা এক জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রীর আবাসনে। তিনি আর কেউ নন আমার, আপনার সকলের প্রিয় ও আদরের ‘গোপী বহু’ ওরফে দেবলীনা ভট্টাচার্য। আলাদা করে বলে দেওয়ার দরকার নেই যে তিনি বাঙালি। সাম্প্রতিককালের অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন এই বঙ্গকন্যা।

বর্তমানে ঘোর বিপত্তির শিকার অভিনেত্রী, কারন তার রাঁধুনির শরীরে পাওয়া গিয়েছে করোনার উপস্থিতি যা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে। সংবাদমাধ্যমকে দেবলীনা বলেন, “আমার কমপ্লেক্সে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। তারপর এই কমপ্লেক্স রীতিমতো সিলড করে দেওয়া হয়। আমার রাঁধুনি ওই ব্যক্তির ঘরেও কাজ করতেন। রাঁধুনির শরীরে উপসর্গ দেখা যাওয়ার পর থেকেই আমি দুশ্চিন্তায় ছিলাম। তাই নিজেকে ১৪দিনের জন্য কোয়ারেন্টাইনে নিয়ে গিয়েছি।”

মুম্বাইয়ে একাই থাকেন এই অভিনেত্রী। তার পরিবার রয়েছে অসমে। লকডাউনের কারনে তিনি বাড়ি ফিরে যেতে পারছেন না। বর্তমানে এই সমস্যার সমস্যার সম্মুখীন অগনিত মানুষ। বিদেশ বিভুঁইয়ে আটকে পড়ে লকডাউনে বাড়ি ফেরার পথ হয়েছে গিয়েছে বন্ধ, ফলে চরম দুর্ভোগের শিকার এনারা সকলেই, বাদ পড়েননি তারকারাও।

দেবলীনা বলিউড সিরিয়াল ইন্ডাস্ট্রির একটি পরিচিত মুখ। স্টার প্লাসের ‘সাথ নিভায়া সাথিয়া’ ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন। মোদি পরিবারের সংস্কারি বউ হিসেবে ‘গোপী বহু’ চরিত্রটি দর্শকদের মন কেড়ে নেয়, সেইসঙ্গে বলিপাড়ায় প্রতিষ্ঠালাভ করে দেবলীনার কেরিয়ার। এছাড়াও টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর সাম্প্রতিক শেষ সিজনটিতে তাকে প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করতে দেখা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026