বিনোদন

কাঁচা বাদাম গানে তুমুল ড্যান্স চাহালের বউ ও শাশুড়ির, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’। বীরভূমের ভুবন বাদ্যকরের কন্ঠে ভাইরাল হয়েছিল এই গান। মাঝে এই গান নিয়ে উন্মাদনা কমলেও, বর্তমানে আবারো রীতিমতো এই গান ট্রেন্ডে চলছে। এই গানের একটি ট্রেন্ডিং ডান্স স্টেপও তার সাথে ভাইরাল হয়েছে। সাধারণ থেকে তারকা সকলেই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। সম্প্রতি এই ট্রেন্ডে গা ভাসালেন ভারতীয় দলের যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী চাহাল।

ধনশ্রী নিজে একজন ডান্স কোরিওগ্রাফার। নাচের জগতের সঙ্গে যুক্তও তিনি। প্রায়ই নিজের নাচের ভিডিও শেয়ার করেন নেটমাধ্যমে, যা রীতিমতো ভাইরাল হয়। মাঝে মাঝে কিছু কিছু ভিডিও ভীষণভাবে ভাইরাল হতে দেখা যায় নেটদুনিয়ায়। ধনশ্রীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। এই মুহূর্তে বাংলা গানে মেতে উঠেছেন তিনি। নিজের সবসময়ের ভালোবাসার মানুষের সাথে রিল ভিডিওটি বানাতে দেখা গিয়েছে তাকে। ভারতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডের স্পিনার যুবেন্দ্র চাহাল এখন জাতীয় দলের সাথে কলকাতায় রয়েছেন। এবারের ভ্যালেন্টাইন্স ডে একাই কাটাতে হয়েছে ধনশ্রীকে। তবে সেই দিনটা খারাপ কাটাননি তিনি, তার প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়াতেই।

ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে ধনশ্রীকে বেশ অনেকগুলো ভিডিওতে তার মায়ের সাথে নাচ করতে দেখা গিয়েছে। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডের দিন কাঁচা বাদাম গানে নিজের মায়ের সাথে নেচে রিল ভিডিও বানালেন ধনশ্রী চাহাল, যা এখন রীতিমত ভাইরাল। তিনি নাচে পারদর্শী তা তাকে দেখেই স্পষ্ট হয়। বাংলা গানে ধনশ্রীর নাচ মুগ্ধ করেছে অনেককেই। ভিডিওটি বানানোর সময় সাইড কাটিং লাল ড্রেস পরেছিলেন। ভ্যালেন্টাইন্স ডের দিন শেয়ার করেছিলেন ভিডিওটি। সবসময়ের ভালোবাসার মানুষ অর্থাৎ তার মায়ের কথাই বোঝাতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি তার এই ভিডিওর ভিউজ হয়েছে অনেক, পছন্দও করেছেন অনেকেই।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026