রাস্তায় ঝড় তুলতে এসে গেল এই নতুন স্পোর্টস বাইক, জেনে নিন ফিচার ও দাম

আপনি যদি এই শীতের মৌসুমে কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত খবর। কোথাও ট্যুর করতে যেতে হলে আমাদের সব থেকে আগে যে জিনিসটার কথা মনে পড়ে সেটা হল বাইক। আপনার কাছে যদি একটা ভালো বাইক থাকে তাহলে আপনি যেকোনো জায়গায় খুব সহজে চলে যেতে পারবেন। বারবার বাসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। সম্প্রতি একটি নতুন শক্তিশালী বাইক বাজারে এসেছে যার সাথে আপনি পেয়ে যাবেন একটা দুর্দান্ত ইঞ্জিন এবং তার সাথেই থাকবে দারুন ডিজাইন। এই মোটরসাইকেলের চেহারাটি বেশ দর্শনীয় যা আপনাকে রীতিমতো পাগল করে দেবে। তাহলে চলুন এই নতুন বাইকের ব্যাপারে জেনে নেওয়া যাক

এই নতুন বাইকটি আসছে চীনা বাইক নির্মাতা কোম্পানি Jontes এর পক্ষ থেকে। কোম্পানিটি এই বাইকের নাম দিয়েছে ZT 703F। এই বাইকটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে পারে বলে মনে করছেন অনেকে। এই বাইকটি আদতে একটি এডভেঞ্চার টুরিং মোটরসাইকেল এবং মূলত কোথাও যদি আপনি ঘুরতে যেতে চান অথবা পাহাড়ের দিকে বাইক চালাতে চান তাহলে সেক্ষেত্রে এই বাইকটা আপনাকে দারুন সাপোর্ট দেবে। সাধারণ রাস্তায় আপনি অবশ্যই এই বাইকটি চালাতে পারেন, তবে পাহাড়ের রাস্তায় ঘুরতে যেতে হলে এরকম ধরনের বাইক আপনার প্রয়োজন হয়। এই বাইকের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ নতুন চেসিসের উপর ভিত্তি করে এবং একটি নতুন ইঞ্জিন দিয়ে এই বাইকটি লঞ্চ করা হয়েছে। আগামী বছরের শেষের দিকে এই মোটরসাইকেলটি ভারতের বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ফিচার এবং ইঞ্জিন এর ব্যাপারে বলতে গেলে এই নতুন বাইকে থাকবে একটি ৬৯৯সিসি থ্রি সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৭২০০ আরপিএম গতিতে ৮৫ নিউটন মিটার টর্ক তৈরি করে। অন্যদিকে ৯০০০ আরপিএম গতিতে ১০০ হর্সপাওয়ার শক্তি তৈরি করে। ফিচারের কথা বলতে গেলে এই বাইকে আপনি পেয়ে যাবেন এলইডি লাইট সেটআপ এবং টুইন এক্সজস্ট পাইপ। এছাড়াও থাকবে একটা বড় ক্রাশ গার্ড, প্যানিয়ার স্টে, বড় উইন্ড স্ক্রীন এবং আরো বেশ কিছু ফিচার। এই বাইকে সামনে ২১ ইঞ্চি এবং পিছনে ১৮ ইঞ্চির স্পোক হুইল থাকবে। বাইকটি দেখতেও হবে একেবারে স্পোর্টস বাইকের মতো দুর্দান্ত।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026