ধনতেরাসের আগে সস্তা হল সোনার দাম, জেনে নিন আজকের সোনা এবং রুপোর দর

লক্ষ্মী পূজার পর গতকাল দাম কমেছিল সোনালী ধাতুর। আর মঙ্গলবার সেই একই ট্রেন্ড বজায় থাকলো। সোমবারের মতোই মঙ্গলবারও দাম কমলো সোনার। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৭০০ টাকা আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৭৭০ টাকা। এছাড়াও সোনার পাশাপাশি আজকে দাম কমেছে রুপোর। এদিন এক কেজির রুপোর দাম কমেছে এক ধাক্কায় ৬০০ টাকা।

মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দাম ৪,৬৯০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার ৮ গ্রামের দাম ৪৬,৯০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৬,৯০০ টাকা। এবং ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪,৬৯,০০০ টাকা।

অন্যদিকে, আজ দুপুর ১২ টায় কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দাম ৫,১১৬ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনা ৮ গ্রামের দাম ৪০,৯২৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫১,১৬০ টাকা এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,১১,৬০০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোর। এই মুহূর্তে কলকাতায় ১ কেজি রুপোর বাটের দাম ৫৮,৯০০ টাকা।

গতকালের পরে এদিনও দাম কমেছে সোনার। পরপর দুদিন দাম কমার কারণে এক ধাক্কায় অনেকটা সস্তা হয়ে গিয়েছে সোনা। গত এক সপ্তাহে এদিন সর্বনিম্ন স্তরে রয়েছে সোনার দাম। এদিন বিশ্ববাজারেও কমতি লক্ষ্য করা গিয়েছে সোনার দামে। গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৮৮.৬১ মার্কিন ডলার। এই দাম সামান্য হ্রাস পেয়ে আজ হয়েছে ১,৬৬৭.০৮ মার্কিন ডলার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026