বিনোদন

Dhanush-Aishwarya: ১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি, বিবাহবিচ্ছেদ ধনুশ এবং রজনিকান্ত কন্যা ঐশ্বর্যার

দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণ সুপারস্টার তথা রাঞ্ঝনা ছবির নায়ক ধনুশ। সোমবার রাত্রি এগারোটা নাগাদ স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন ধনুশ। টুইট করে লিখলেন, ‘১৮ বছরের একসাথে থাকা। বন্ধু দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবল একে অপরের সঙ্গ দেবার এবং বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো। তার সঙ্গে মিলেমিশে যাবার দিন ছিল এই গুলি।’

তিনি আরো লিখলেন, ‘আজ এই মুহূর্তে আমরা দুজন এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্য এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটবো। স্বতন্ত্র ভাবে নিজেদের চেনার জন্য সময় নেবো। আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন দয়া করে। এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’

গায়িকা এবং পরিচালক তথা রজনীকান্তের কন্যা ঐশ্বর্য ইনস্টাগ্রম প্রোফাইলে এই একই বিবৃতি পোস্ট করলেন। তিনি লিখলেন, ‘আলাদা করে আর এরকম কোন মন্তব্য করার প্রয়োজন নেই, কেবল আমাদের ভালবাসার প্রয়োজন।’

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৪ সালে ১৮ নভেম্বর ধনুশের সঙ্গে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যের বিবাহ হয়। তাদের দুই পুত্র সন্তান রয়েছে, যাদের নাম যাত্রা এবং লিঙ্গা। ২০০৬ সালে বড় ছেলে জন্ম হয় এবং ২০১০ সালে ছোট ছেলের জন্ম তাদের দুজনের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026