খেলা

ভারতীয় ক্রিকেটারের বিশ্বকাপ দলে নেই ধোনি ও ধাওয়ান

প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ চলতি বছরের শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য তার ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন। মঙ্গলবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়ের পর লক্ষ্মণ অফিসিয়াল সম্প্রচারক সংস্থার জন্য দল বেছে নিলেন। দলে মহেন্দ্র সিংহ ধোনি এবং শিখর ধাওয়ানের মতো খেলোয়াড়ের জায়গা হয়নি কারণ লক্ষ্মণ সম্ভবত বর্তমান ফর্মের ভিত্তিতে ১৫ সদস্যের দলকে বেছে নিয়েছেন।

আইসিসি বিশ্বকাপ ২০১৯ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারত ছিটকে যাওয়ার পর থেকে ধোনি খেলা থেকে দূরে রয়েছেন। তারপর থেকে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে খেলেননি। তদুপরি, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ বা অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিবসীয় সিরিজের জন্যেও নির্বাচিত হননি।

আরও পড়ুন : সময়ে পরিবর্তন আনছে IPL, জানুন IPL-র আরও আপডেটস

অপরদিকে বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকেই ধাওয়ান তার ফর্মের জন্য লড়াই করে চলেছেন এবং তিনি সেই পুরানো ফর্ম এখনও খুঁজে চলেছেন যেটি তাকে বিশ্বের অন্যতম ভয়ংকর সাদা বলের ক্রিকেটার হিসাবে পরিণত করেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ধাওয়ান ২৯ বলে ৩২ বলের ইনিংসে যথাযথ লাগলেও তিনি তার ধারাবাহিকতা চালিয়ে যেতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

লক্ষ্মণের দলে, কে এল রাহুল রোহিত শর্মার সঙ্গে ইনিংসের শুরু করবেন। অধিনায়ক বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন। উইকেটরক্ষক হিসাবে রয়েছেন রিষভ পন্ত। অলরাউন্ডার হিসেবে লক্ষ্মণের স্কোয়াডে আছেন হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে। জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার এবং মহম্মদ শামি রয়েছেন পেস আক্রমণে। যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব হলেন মনোনীত দুই স্পিনার

লক্ষ্মণের ১৫ সদস্যের দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, রিষভ পন্ত, হার্দিক পান্ড্য, মণীশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026