বিরাট কোহলি আর রেকর্ড যেন এখন সমার্থক শব্দ। ব্যাট হাতে মাঠে নামলেই কোনও না কোনও রেকর্ড গড়েন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। পুনেতে নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর (২৫৪*) করেন তিনি।
সঙ্গে সাতটি ডবল সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক নম্বর স্থান দখল করেন বিরাট। দ্বিতীয় টেস্টে পুনেতে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করেছেন তিনি এবং ছাপিয়ে গিয়েছেন দিলীপ বেঙ্গসরকার, ডন ব্র্যাডম্যান, অ্যান্ড্রু স্ট্রস, জো রুট, স্টভ স্মিথের মতো তারকাকে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে আছে ভারত। রাঁচিতে তৃতীয় অর্থাৎ শেষ টেস্ট ম্যাচ খেলা হবে। রাঁচি টেস্টেও রেকর্ড ভাঙ্গার দরজায় দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
টেস্ট কেরিয়ারের ২৬ টি শতরান আছে বিরাটের। কিন্তু অধিনায়ক হিসেবে রয়েছে ১৯ টি শতরান। এই তালিকায় এই মুহূর্তে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং-এর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও রিকি পন্টিং, দুজনেরই টেস্ট কেরিয়ারে রয়েছে ১৯ টি শতরান। রাঁচি টেস্টে যদি কেরিয়ারের ২৭তম শতরান পান তবে অস্ট্রেলিয়ান লেজেন্ড রিকি পন্টিং-কে টপকে যাবেন বিরাট কোহলি।
অধিনায়ক হিসেবে ২০ টি শতরানের সঙ্গে বিরাট কোহলি চলে আসবেন দ্বিতীয় স্থানে এবং রিকি পন্টিং চলে যাবেন তৃতীয় স্থানে। বর্তমানে এই তালিকায় একে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। ১০৯ টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ২৫ টি শতরান। পন্টিং কোহলির পরে তৃতীয়স্থানে যুগ্মভাবে রয়েছেন স্টিভ স্মিথ ও অ্যালান বর্ডার (১৫ শতরান)। অধিনায়ক হিসেবে ১৪ টি শতরানের সঙ্গে চারে স্যার ডন ব্র্যাডম্যান। ধোনির শহর রাঁচিতে পন্টিংকে ছাপিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট কোহলির কাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…