খেলা

টেস্টে দশবার ইনিংসে জিতলেন বিরাট, ভাঙলেন ধোনির রেকর্ড

ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করার সঙ্গে সঙ্গেই আরও একটি রেকর্ডের অধিকারী হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি‌। অধিনায়ক হিসাবে বিপক্ষ দলকে দশবার এক ইনিংস ও তার বেশি রানে হারানোর রেকর্ড করে ফেললেন বিরাট কোহলি। সেই সঙ্গে ভাঙলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড।

ইন্দোরে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারায় ভারত। এর আগে টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্যাপ্টেন হিসেবে মহেন্দ্র সিংহ ধোনি ৯ বার, মহম্মদ আজহারউদ্দিন ৮ বার এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ৭ বার বিপক্ষ দলকে ইনিংস পরাজয় করিয়েছেন। ১০ বার এই কৃতিত্ব অর্জন করে বিরাট কোহলি‌ বর্তমানে এই তালিকায় শীর্ষে রয়েছেন।

বিরাট কোহলি নেতৃত্বাধীন এই ভারত বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো পরিস্থিতিতে টেস্ট ম্যাচ জিততে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে ৩০০ অঙ্ক নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে ভারত। ছয় ম্যাচ খেলে ভারতের সংগ্রহ এই ৩০০ অঙ্ক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026