শ্রেয়া চ্যাটার্জী: ধুনুচি নাচ দুর্গাপূজার একটি অঙ্গ। কলকাতার পুজোর পাশাপাশি গ্রামবাংলায় ধুনুচি নাচ নিঃসন্দেহে একটা বড় জায়গা দখল করেছে। ধুনুচি নাচ কে নিঃসন্দেহে কোন লোক নৃত্যের সাথে তুলনা করা যায়। যদিও অনেকে একমত নাও হতে পারেন। লোকনৃত্যের যদি একটা সাধারন সংজ্ঞা খোঁজা যায় তাহলে সেটি এরকম দাঁড়াবে কোন নির্দিষ্ট অঞ্চলের মানুষ কোনো অনুষ্ঠান বা কোন আচার বা উৎসব কে কেন্দ্র করে মনের আনন্দে দলবদ্ধ হয়ে যে নৃত্য পরিবেশন করে তাকে বলে লোকনৃত্য। যদি এই ছকে ধুনুচি নাচকে রাখা যায় তাহলে দেখা যায়, দুর্গাপূজার সময় বাঙালিরা মনের আনন্দে তালে তালে দলবদ্ধ ভাবে নেচে থাকে, সুতরাং একে লোকনৃত্য বলাই যায়। আজ থেকে দশ বা পনের বছর আগে বাঙালি ছেলেরা ধুতি পরে দুহাতে ধুনুচি নাচ করত এবং ঢাকি দের বাজনাও ছিল রীতিমতো শাস্ত্রীয়।
তবে এখন থিমের গুঁতোই সাবেকিয়ানা হারাতে বসেছে। তাহলেও এই প্রজন্ম যদি ধুতি পরে ঢাকের তালে নাচ না করলেও তারা কিন্তু মাঝেমধ্যে ধুনুচি নাচ নাচে। বিশেষ করে গ্রাম বাংলার মানুষরা এই ট্র্যাডিশন এখনও বজায় রাখেন। ধুনুচি নাচের কিছু বিশেষ ভঙ্গি ও পদচালনা আছে একাধিক ধুনুচি হাতে নিয়ে নাচ করা সেটাও বেশ দক্ষতার অবকাশ রাখে। আগে বিভিন্ন পূজামন্ডপে ধুনুচি নাচের প্রতিযোগিতা আয়োজন করা হতো। এটি মূলত ঈশ্বরের উদ্দেশ্যে নিয়োজিত একটি নৃত্য। মাটির ছড়ানো মুখ যুক্ত পাত্রে নারিকেল ছোবড়া ও আগুন দিয়েই এই নাচ করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…