বাংলা সিরিয়াল

Bengali Serial TRP: ‘মিঠাই’, ‘গাঁটছড়া’কে টপকে এবার সেরা ‘ধূলোকণা’র লালন-ফুলঝুরি

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছির স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে এবার ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’কে টেক্কা দিল লালন ফুলঝুরির ‘ধূলোকণা’। চলতি সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসতেই অবাক ধারাবাহিক অনুরাগীদের অধিকাংশ।

লীনা গঙ্গোপাধ্যায় পরিবার কেন্দ্রিক গল্প বলতে ভালোবাসেন। তাতে থাকে ত্রিকোণ প্রেমের গল্পও। বলাই যায়, এটাই তার লেখার সিগনেচার পয়েন্ট। এবার তার লেখাতেই বাজিমাত করলো ‘ধূলোকণা’। উল্লেখ্য, বর্তমানে অধিকাংশ টেলিভিশন ধারাবাহিকের চিত্রনাট্য লেখেন তিনিই। তার লেখার মধ্যে একটা ব্যাপার আছে বলেই মনে করেন টেলিভিশন জগতের বেশিরভাগ কলাকুশলীদের পাশাপাশি পরিচালকরাও। তবে চলতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা প্রকাশ পেতেই চমকে গিয়েছেন অধিকাংশ ধারাবাহিক অনুরাগীরা। ঋদ্ধি-খড়ির পাশাপাশি সিদ্ধার্থ-মিঠাইয়ের জুটিকে রীতিমতো টেক্কা দিয়েছে স্টার জলসার লালন-ফুলঝুরি জুটি। রইল এই সপ্তাহের টিআরপি তালিকা।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-

১) ধূলোকণা (স্টার জলসা) – ৮.১
২) গাঁটছড়া (স্টার জলসা) – ৮.০,
মিঠাই (জি বাংলা) – ৮.০
৩) গৌরী এল (জি বাংলা) – ৭.৯
৪) আলতা ফড়িং (স্টার জলসা) – ৭.৭
৫) অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) – ৬.৯,
লক্ষ্মী কাকিমা সুপারস্টার (জি বাংলা) – ৬.৯,
উমা (জি বাংলা) – ৬.৯
৬) মন ফাগুন (স্টার জলসা) – ৬.৮
৭) পিলু (জি বাংলা) – ৬.২
৮) আয় তবে সহচরী (স্টার জলসা) – ৬.১
৯) এই পথ যদি না শেষ হয় (জি বাংলা) – ৫.৬
১০) সর্বজয়া (জি বাংলা) – ৫.৪

প্রথম স্থান হারালেও একে অপরের সঙ্গ ছাড়েনি ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’। একইসাথে ৮.০ রেটিং নিয়ে দুটি ধারাবাহিকই রয়েছে দ্বিতীয় স্থানে। ধারাবাহিকের পর্দায় কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। তবে ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’ ক্রমাগতভাবে প্রথম স্থান দখল করে ছিল বলে, এই সপ্তাহের টিআরপি তালিকা কিছুটা হলেও চমকে দিয়েছে অনেককে, তা বলাই বাহুল্য। তবে এই সপ্তাহে ‘গৌরী এল’ ও ‘আলতা ফড়িং’এর রেটিং নেহাতই মন্দ নয়। উল্লেখ্য, চলতি সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ও ‘উমা’ একে-অপরকে রীতিমতো জোরদার টেক্কা দিয়েছে, তালিকায় চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026