‘পুষ্পা, দ্য রাইজিং স্টার’ সিনেমা রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে প্রত্যেক দেশবাসীর মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের এই সিনেমাটি। এমনকি এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছিল। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ বেশ কিছুদিন ধরে সুপার ট্রেন্ডিং হয়ে আছে। রিলের দুনিয়াতে রীতিমতো রাজ করছে “ম্যায় ঝুকেগা নেহি” ডায়লগ। তবে এবার রিলের দুনিয়া ছেড়ে, পুষ্পা ক্রেজ করে ছড়িয়ে পড়েছে মাধ্যমিকের খাতাতেও।
ঠিক কী বলা হচ্ছে বুঝতে পারছেন না অবশ্যই। আসলে কিছুদিন আগেই রাজ্যে হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরীক্ষার খাতা দেখতে গিয়ে শিক্ষকের রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে গেছে। জানা গিয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী খাতায় এমন কিছু লিখেছে যা কারোর ধারণার মধ্যেও ছিল না। প্রশ্নের উত্তরের বদলে, পুষ্পা ছবির সংলাপ তুলে ওই পরীক্ষার্থী খাতায় লিখেছে, “পুষ্পা, পুষ্পরাজ, আপুন লিখেগা নেহি সালা”। এই খাতার ছবি এখন সোশ্যাল মিডিয়াতে সুপারভাইরাল।
আসলে জানা গিয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর লিখতে পারেনি। কিন্তু সে সাদা খাতা জমা দেওয়ার বদলে কেবল লিখে দিয়েছেন পুষ্পা সিনেমার কিছু সংলাপ। পরীক্ষার্থীর এমন কীর্তি দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিক্ষক মহলে। ব্যাপারটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক মজা চললেও, শিক্ষক মহলের একাংশের দাবি পরীক্ষার্থীদের এই জন্য করুণ পরিণতি হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, এখন জোরকদমে চলছে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার পর্ব। ২৮ এপ্রিলের মধ্যে সমস্ত শিক্ষকদের খাতা দেখে জমা দিতে হবে। হয়তো তার কিছুদিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে। খাতা দেখতে গিয়ে শিক্ষকরা যেমন ভালো খাতা পাচ্ছেন ঠিক তেমনি কেউ কেউ শুধুই ফাঁকা খাতা জমা দিয়েছে বা কেউ কেউ প্রশ্নপত্র টুকে দিয়ে খাতা জমা দিয়ে দিয়েছে। তবে পুষ্পার সংলাপ লিখে খাতা জমা দেওয়ার ঘটনা ইউনিক বটে। এখন ইন্টারনেট দুনিয়াতে ওই খাতার ছবি ব্যাপক ভাইরাল হয়ে গেছে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…