তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi ) এর ইস্তফা দিন দিল্লি চলে গেলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারি (Dibyendu Adhikary)। জল্পনা তুঙ্গে উঠলো তার দল ত্যাগ নিয়ে। যদিও এই বিষয়ে কোনো সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন দিব্যেন্দু অধিকারি। তমলুক সাংসদ দাবি করেছেন, তিনি এখনো পর্যন্ত তৃণমূলে আছেন।
যখন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) দলত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন তখন তুঙ্গে উঠেছিল তার ভাই দিব্যেন্দু দলত্যাগের কথা। পাশাপাশি দিব্যেন্দুর এক ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikary) বিজেপিতে যোগ দেওয়ার পরে এই জল্পনা আরো তুঙ্গে উঠে। এবার তারই মাঝে দিল্লী যাচ্ছেন দিব্যেন্দু অধিকারি। প্রসঙ্গত, দিল্লি গিয়ে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার (Om Birla) সঙ্গে সাক্ষাত করবেন। তারপর কথা রয়েছে তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার। ১০ ফেব্রুয়ারি এই সাক্ষাতের কথা ছিল।
সেদিন কেই দিব্যেন্দুর দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু তিনি যাননি। আর এইবারে তিনি দিল্লি যাবার কথা নিজে স্বীকার করে নিয়েছেন। দিব্যেন্দু দাবি করেছেন, লোকসভার একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে আগামীকাল এবং সেখানে তিনি অংশগ্রহণ করছেন। তার ঘোষণা লোকসভার অধ্যক্ষের সঙ্গে তিনি কোনো রকম সাক্ষাৎ করবেন না। যদিও রাজনৈতিক মহল তার এই সাফাই এর মধ্যেও দলবদল এর গন্ধ পাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…