মাথায় ভরা সিঁদুর, গোপনে বিয়ে করলেন উইঙ্ক গার্ল Priya Prakash Varrier? ভাইরাল ছবি

প্রিয়া প্রকাশ ভারিয়ার তার ভক্তদের মাঝে উইঙ্ক গার্ল নামেই পরিচিত। তিনি এক রাতের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তেলেগু ও মালায়ালাম ছবিতে কাজ করতে দেখা যায় তাকে। গানের রেকর্ডিংয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তার বেশ নামডাক। সম্প্রতি নিজের সাম্প্রতিক বোল্ড লুকের ছবি শেয়ার করে নিয়েই চর্চার আলো কেড়েছেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। উল্লেখ্য, ‘ওরু আদার লাভ’ছবি ছবির সূত্র ধরেই এই অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন তিনি। ২০২১-এ তেলেগু ছবি ‘চেক’এর সূত্র ধরেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল প্রিয়ার।

বর্তমানের অভিনেত্রী হিসাবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়। শুধুমাত্র পর্দার সামনেই নয় বাস্তবেও প্রিয়া প্রকাশ যে বেশ লাস্যময়ী, তা অবশ্য তার সাজগোজ দেখেই স্পষ্ট হয়। উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রী আবারো একটি নজরকাড়া ফটোশুটে অংশ নিয়েছিলেন। যার ঝলক এই মুহূর্তে অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নেটনাগরিকদের একাংশের মাঝে। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক এই ফটোশুট লুক ঘুম উড়িয়েছে তার ভক্তমহলের। আপাতত, সেই ঝলকের সূত্রেই চর্চার আলো কেড়েছেন অভিনেত্রী।

গোপনে বিয়ে সেরেছেন অভিনেত্রী, তার সাম্প্রতিক ফটোশুটের ঝলক দেখে এমনটাই মত একাংশের। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে প্রিয়াকে সোনালী পার অফহোয়াইট শাড়ি ও অফহোয়াইট ব্লাউজে দেখা গিয়েছিল। জলের মধ্যে ডুব দিয়েই মোহময়ী রূপে তুলেছিলেন নিজের এই ছবি। এই বেশে ফটোশুটের সময় রীতিমতো জলকেলিতে মেতে উঠেছিলেন তিনি। অবশ্য সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

এদিন এই বেশে অভিনেত্রী চুলে বেঁধেছিলেন খোঁপা, সিঁথিতে ছিল সিঁদুর ও কপালে ছিল মানানসই লাল টিপ। বলাই বাহুল্য, এদিন এই ফটোশুটের খাতিরে একেবারে সাবেকি সাজে সেজেছিলেন তিনি। কখনো জলের মধ্যে ডুব দিয়ে শুধু চোখদুটো বার করেই ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন তিনি। আবার কোনো ঝলকে জলে দাঁড়িয়ে বা মাথা এলিয়ে দিয়েই পোজ দিয়েছিলেন তিনি। আপাতত, অভিনেত্রীর এই ঝলকে মুগ্ধ একাংশ। তার বহিঃপ্রকাশ অবশ্য রয়েছে কমেন্টবক্সেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026