ভূমি পেডনেকর বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই তার অভিনয় দক্ষতা তার লুকের থেকে বেশি নজর কেড়েছিল একাংশের। ‘দাম লাগাকে হাইসা’ দিয়েই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন অভিনেত্রী। এই ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতেই অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তাদের এই ছবি বেশ সফলতা অর্জন করেছিল বক্সঅফিসে। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে কিংবা নিজের ব্যক্তিগত জীবনের সূত্র ধরে চর্চার আলোয় নেই অভিনেত্রী। আপাতত নিজের বোন সমীক্ষা পেডনেকরের সূত্র ধরেই চর্চায় ভূমি।
খুব সম্প্রতি অভিনেত্রী নিজের বোন সমীক্ষার সাথে উজ্জয়ীনের মহাকাল মন্দিরে গিয়েছিলেন। পূজো দিয়েছেন ভালো করে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাকে সম্মান জানিয়ে মালাও পড়ানো হয়েছে। অবশ্য সেই ঝলক তার শেয়ার করে নেওয়া ছবিতেই রয়েছে। তার পাশে দেখা মিলেছে সমীক্ষারও। এদিন দুজনেই সালোয়ার স্যুটে উপস্থিত ছিলেন মহাকাল মন্দিরে। অভিনেত্রী নিজেদের এই ছবি শেয়ার করে নেওয়ার পর থেকেই সকলের চোখ আটকেছে সমীক্ষার দিকে। একাংশের মতে, রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে দিদি ভূমিকেও টেক্কা দিতে পারেন তিনি।
মহাকাল মন্দির থেকে ছবি শেয়ার করে নেওয়ার পর থেকেই চর্চিত হচ্ছেন সমীক্ষা। তার সাথে অভিনেত্রীর মুখেরও অনেক মিল রয়েছে। তারা যে দুই বোন সেকথা আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাদের একসাথে দেখেই সেকথা স্পষ্ট হয়। ভাইরাল হওয়া ছবির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত অভিনেত্রীর বোন। লাইম লাইটে খুব একটা দেখা মেলে না তার। বিশেষ চর্চায় থাকতে পছন্দ করেন না তিনি নিজেও। তবে তাকে দেখে একাংশের মত, তিনি বলে বলে টেক্কা দিতে পারেন বলিউডের একাধিক ডিভাদেরও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…