বিনোদন

Didi No 1: ‘দিদি নম্বর ১’এর মঞ্চে সঞ্চালিকা বদল, এবার প্রতিযোগী স্বয়ং রচনা ব্যানার্জী

‘দিদি নম্বর ১’ জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। তাকে ছাড়া এই রিয়্যালিটি শোয়ের মঞ্চ একেবারে অসম্পূর্ণ, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। এই মঞ্চে প্রতিদিন উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। সম্প্রতি এই শোয়েরই একটি বিশেষ পর্বে বদল হল সঞ্চালিকা।

সাম্প্রতিক একটি এপিসোডে উপস্থিত ছিলেন তারকা জগৎ’এর একাধিক চেনা মুখ। তাদের মধ্যে অন্যতম হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার পাশাপাশি উপস্থিত ছিলেন গায়িকা সোমলতা আচার্য ও অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীও। এদিন অভিনেত্রী দিদি অর্থাৎ রচনা ব্যানার্জীর কাছে অভিযোগ জানান তিনি বাজার রাউন্ডে যতবার বাজার টিপে উত্তর দিতে চাইছেন, একবারের জন্যও তার বাজার বাজার বাজছে না।

এরপরই অভিনেত্রী দিদির জায়গায় গিয়ে দাড়িয়ে পরেন আর স্বয়ং দিদিকে প্রতিযোগী অর্থাৎ তার জায়গায় দাঁড় করিয়ে দেন। এই এপিসোডে গানের রাউন্ডে উপস্থিত ছিলেন সারেগামাপায়ের কিঞ্জল চ্যাটার্জী। ইন্ডাস্ট্রিতে একাধিক প্লেব্যাকও করেছেন তিনি। এদিন দিদির জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করেন মিমিও। এবার বলোর পর বাজার টিপে দিদি জানান বাজার বাজছে। তার কথা শুনে হাসতে থাকেন সকলেই। অভিনেত্রীকে মিমি সাফ জানিয়ে দেন, বাজার যখন টিপেছেন উত্তর তাকে দিতেই হবে।

এরপরই কিঞ্জল বলিউডের জনপ্রিয় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’এর খাইকে পান বানারাস ওয়ালা’ গানটি গাইতে শুরু করে দেন। এই গানের সাথেই গলা মেলান রচনা ব্যানার্জী। পাশাপাশি একটু নেচেও নেন এদিন। অতএব বলাই বাহুল্য, আড্ডায়, নাচে, গানে, মজায় রীতিমতো জমজমাট ছিল এদিনের এপিসোড।

Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026