খেলা

জায়গা পাননি প্লে-অফে, বাড়ি ফিরেই বাবার হাতে মার খেলেন শিখর ধাওয়ান, ভিডিও ভাইরাল

চলতি আইপিএলে মোটের উপর বেশ ভালই ছন্দে ছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। সর্বসাকুল্যে চলতি আইপিএলে পাঞ্জাবের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৪৬০ রান সংগ্রহ করেছিলেন গব্বর। তবে তাতেও চিড়ে ভেজেনি! চলতি বছর আইপিএলের গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফিরতে হয়েছে পাঞ্জাব কিংসকে।

গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফিরে বাবার কাছে হরদম মার খেলেন শিখর ধাওয়ান। যে ভিডিও দেখতে না দেখতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ি ফিরেছেন শিখর ধাওয়ান আর হঠাৎই তার বাবা মহিন্দর পল ধাওয়ানকে ছেলেকে লাথি ও ঘুঁষি মারছেন। এক পর্যায়ে শিখর ধাওয়ান মাটিতে লুটিয়ে পড়েন। তবে তার পরেও চলতে থাকে বাবার গণপিটুনি।

আসলে ঘটনাটি সত্যি মনে হলেও শুধুমাত্র রিল ভিডিও বানানোর উদ্দেশ্য এবং ক্রিকেটপ্রেমীদের আনন্দের খোরাক বানাতে এমন ভিডিও বানিয়েছেন শিখর ধাওয়ান। ইতিপূর্বেও ধাওয়ান বিভিন্ন সময়ে তার সমর্থকদের উদ্দেশ্যে হাস্যকর সমস্ত ভিডিও বানিয়েছেন। এই ভিডিওটিও তারই অঙ্গ। মজা করে ভিডিওতে শিখর ধাওয়ানের বাবা মারতে মারতে একপর্যায়ে হেসে ফেলেছে।

চলতি আইপিএলের মেগা আসর বেশ ভালোই কেটেছে শিখর ধাওয়ানের। দলের পারফরম্যান্স তলানীতে থাকলেও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চতুর্থ স্থানে নিজের পথ চলা শেষ করেছেন তিনি। ৩৮.৩৩ গড়ে চলতি আইপিএলে মোট ৪৬০ রান এসেছে তার ব্যাট থেকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026