কলকাতা: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরমাণু বিজ্ঞানী শেখর বসুর। আজ, বৃহস্পতিবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, কিডনিজনিত সমস্যার কারণে গত কয়েকদিন ধরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তারপর তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। শুরুর দিকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে আজ সকালে মৃত্যু হয় তাঁর। পরমাণু বিজ্ঞানীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকোস্তব্ধ পরমাণু শক্তি কমিশন।
মুখ্যমন্ত্রী শেখর বসুর মৃত্যুতে টুইটে শোক প্রকাশ করে লিখেছেন, ‘পরমাণু বিজ্ঞানী তথা পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখর বসুর মৃত্যুতে আমি খুবই শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। আমার তরফ থেকে তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা রইল।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…