Categories: দেশনিউজ

Indian Railway: TC ও TTE-এর মধ্যে পার্থক্য কী? ৯০% লোক এর উত্তর জানেন না

আপনি নিশ্চয়ই বহুবার ট্রেনে (Indian Railways) ভ্রমণ করেছেন। টিটিই (TTE)-কে দেখেছেন টিকিট পরীক্ষার করার কাজে। অনেকে টিটিই নামে চেনেন আবার অনেকে বলেন টিসি (TC)। এই দু’টি নাম একই ব্যক্তির জন্য নাকি রয়েছে অন্য কোনও অর্থ সে ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা থাকে। এ ব্যাপারে আলোকপাত করার জন্য আজকের এই প্রতিবেদন।

TC ও TTE-এর মধ্যে কী পার্থক্য?

আসলে টিটিই এবং টিসি ভিন্ন কর্মকর্তা। তবে উভয়ের কাজ যাত্রী যাচাই করা এবং বিনা টিকিটে ভ্রমণকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা। কালো কোট ও সাদা পোশাক পরা এই অফিসাররা বিনা টিকিটে ট্রেনে যাতায়াতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন। রেলওয়েতে টিসি মানে টিকিট কালেক্টর। এই পদের আওতায় থাকা ব্যক্তিদের কাজ হল রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন থেকে আসা যাত্রীদের টিকিট চেক করা। তারা টিকিটবিহীন যাত্রীদের নিয়ম অনুযায়ী জরিমানা আদায় করেন এবং যারা জরিমানা দেয় না তাদের পুলিশের হাতে তুলে দেন।

TTE-এর কাজ কী?

টিটিই মানে ট্র্যাভেল টিকিট এক্সামিনার। তাঁরা ট্রেনে থেকে যাত্রীদের টিকিট চেক করেন। যাত্রীদের আসন সংক্রান্ত তথ্য যাচাই করার কাজ করেন, ভ্রমণকারী যাত্রীদের শনাক্ত, সন্দেহ হলে তাদের পরিচয়পত্র খতিয়ে দেখার কাজ করেন। বিনা টিকিটে ট্রেনের ভেতরে কোনো যাত্রী পেলে জরিমানা বা পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতা টিটিইর রয়েছে।

এটাই হল পার্থক্য

এবার নিশ্চই টিসি এবং টিটিইর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। রেলস্টেশনের প্লাটফর্ম ও এক্সিট গেটের কাছে টিসিরা সব সময় উপস্থিত থাকেন। তাঁরা সাধারণত সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে থাকেন। টিটিই থাকেন ট্রেনের ভিতরে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026