দেশ

School Summer Holidays: মে মাসের এই তারিখ থেকে শুরু হবে গ্রীষ্মকালীন ছুটি, জেনে নিন কত দিন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল

ভারতের বেশিরভাগ রাজ্যে বর্তমানে তাপপ্রবাহ এবং ক্রমবর্ধমান তাপের পরিপ্রেক্ষিতে গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে সমস্ত সরকারি বেসরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে। সারা ভারত জুড়ে প্রচন্ড গরমের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের মঙ্গলের কথা বিচার করে স্কুলগুলিতে প্রাথমিক গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে।। ঝাড়খন্ড থেকে পাঞ্জাব পর্যন্ত আধিকারিকরা ছাত্রদের এই তাপের থেকে রক্ষা করতে স্কুল বন্ধ করার ঘোষণা করেছে। এখানে দেশের কয়েকটি রাজ্যের স্কুলের গ্রীষ্মকালীন ছুটির ব্যাপারে তথ্য দেওয়া হল।

ঝাড়খন্ডে এপ্রিলের প্রথম দিক থেকে প্রচন্ড গরমের কারণে সমস্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস সকাল সাতটা থেকে ১১ টা ৩০ পর্যন্ত করা হবে। দুপুর বেলা স্কুলে ছুটি থাকবে। গ্রীষ্মের সর্বোচ্চ দিন গুলিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

১৮ এপ্রিল থেকে মহারাষ্ট্রে স্কুলগুলিতে গরমের কারণে গ্রীষ্মের প্রথম ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ এপ্রিল থেকে উড়িষ্যাতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ২২ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ ই এপ্রিল থেকে ১৫ই মে পর্যন্ত বিহারে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ৩০শে এপ্রিল থেকে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পুদুচেরীতে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ২৪শে এপ্রিল থেকে ১৪ ই জুন পর্যন্ত ছত্রিশগড়ের স্কুল গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। বিহারের মতোই ১০ এপ্রিল থেকে ১৫ই মে পর্যন্ত কর্ণাটকের স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ১১ ই মে থেকে ত্রিশে জুন পর্যন্ত জাতীয় রাজধানী দিল্লিতে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। একুশে মে থেকে ত্রিশে জুন পর্যন্ত উত্তর প্রদেশের স্কুলগুলিতে ছুটি থাকবে। তবে নয়ডা এবং গাজিয়াবাদ এর অনেক স্কুলে ১১ মে থেকে ছুটি ঘোষণা করা হচ্ছে। ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত রাজস্থানের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি থাকবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মে মাসের মাঝামাঝি থেকে পাঞ্জাবের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে বলে মিলেছে খবর। তবে প্রতিটি রাজ্য তাদের আলাদা আলাদা নিয়ম অনুযায়ী স্কুলে ছুটি ঘোষণা করেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026