দিঘা যাওয়া এবার আরও সহজ ও সস্তা, চালু হচ্ছে নতুন ৩ জোড়া ট্রেন, জানুন কোথা থেকে ছাড়বে

বাঙালি মানের দীঘা। ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই সবার আগে রাজ্যের এই সৈকত নগরীর কথা উঠে আসে। গোটা বছর ধরেই দীঘাই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। আর ছুটির দিন হলে তো কোনও কথাই নেই। আরও উপচে পড়া ভিড়। পিক সিজনে গেলে সেখানে থাকার জন্য হোটেলের ঘর খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে পড়ে। সেই সঙ্গে যাতায়াতের ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়।

ট্রেনে বা বাসের টিকিট কাটার জন্য উপচে পড়ে ভিড়। এই সমস্যা সামাল দেওয়া জন্য তিন জোড়া স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দীঘা যাওয়ার জন্য পেয়ে যাবেন নতুন ট্রেন। যারা মালদায় থাকেন, তারাও এক ট্রেনে চলে আসতে পারেন দীঘা।

এবারে গরম খুব বেশি। স্কুলের ছুটি তাই এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে। বেসরকারি স্কুলগুলোতেও ছুটি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা, সুযোগ পেলেই মানুষ ঘুরতে যেতে পছন্দ করে। তিন জোড়া নতুন ত্রেনের মাধ্যমে এই কাজ এখন আরও সহজ হয়েছে। কোন কোন রুটে শুরু হচ্ছে দীঘা যাওয়ার নতুন রেল পরিষেবা? সাঁতরাগাছি ও মালদা থেকে দীঘা যাওয়ার সামার স্পেশাল রেল সার্ভিস চালু হচ্ছে।

সাঁতরাগাছি থেকে দুই জোড়া ট্রেন থাকছে। সাঁতরাগাছি-দিঘা ও দিঘা-সাঁতরাগাছি রুটে চলবে বিশেষ এই ট্রেন। শনিবার সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ৯.১০ মিনিটে। দিঘায় পৌঁছোবে ১২.৪৫ মিনিটে। অন্য একটি ট্রেন রয়েছে রবিবার। এই দিন ট্রেনটি সকাল ৮.১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। দীঘা পৌঁছোবে সকাল ১১.৫৫ মিনিটে। ফিরবে দিনের দিন।

মালদার থেকে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন ২০ এপ্রিল, ২০২৪ থেকে ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। প্রতি শনিবার দুপুর ১.২৫ মিনিটে মালদা টাউন থেকে ট্রেন ছাড়বে। দীঘায় পৌঁছাবে পরের দিন রাত ২টোয়। ২১ তারিখে দীঘা থেকে মালদা ফিরবে ট্রেন। প্রতি রবিবার ভোর ৫টায় দীঘা থেকে ছাড়বে মালদা ফেরার স্পেশাল এই ট্রেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026