ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar Card: PIN মুখস্থ রাখার দরকারই নেই, আধার কার্ড দিয়েই সহজে করুন ডিজিটাল লেনদেন

গোটা দেশে ডিজিটালাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্ব বেড়েছে আধার কার্ডের (Aadhaar Card)। দেশে ইউপিআই আসার পর থেকে ডিজিটাল লেনদেনে সুবিধা হয়েছে। তবে এক্ষেত্রে একটু সমস্যা শুরু হয়েছে। ইউপিআই দিয়ে ব্যাঙ্ক খাতায় টাকা জমা করা সম্ভব নয়। উপরন্তু পিন মুখস্থ রাখাও সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় অনেকের কছে। তাই এই প্রতিবেদনে খোঁজ রইল এমন এক পদ্ধতির যার মাধ্যমে পিন মনে রাখার দরকারই নেই। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

কথা হচ্ছে আধার এনাবলড পেমেন্ট সিস্টেমের ব্যাপারে। এই পদ্ধতিতে ডিজিটাল লেনদেন করতে প্রয়োজন হবে আধার কার্ডের। মূলত এই পদ্ধতির সাহায্যে যারা বাড়ি ছেলে ব্যাঙ্কের কাজ করছেন, বা কোনো ব্যাঙ্কের ব্রাঞ্চে সরাসরি উপস্থিত না হয়ে কাজ হাসিল করা যায় এই পদ্ধতিতে। এই সমস্ত ব্যাঙ্কিং সুবিধাগুলি পেতে শুধুমাত্র প্রয়োজন হবে আধার কার্ড এবং বায়োমেট্রিক পরিচয়ের।

উল্লেখ্য, এই সিস্টেমে আধার নম্বর দিয়ে এবং আঙুলের ছাপ প্রমাণ পত্র হিসেবে ভেরিফিকেশন করে ডিজিটাল লেনদেন করা যায়। এতে ব্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে না হওয়ায় ডিজিটাল লেনদেনের এই পদ্ধতিটি বেশ সুরক্ষিত। আধার ভেরিফাই করে এটিএম এবং মোবাইলে অনলাইন টাকা পাঠানো যায় এই পদ্ধতিতে। তবে এই পদ্ধতির সুবিধা পেতে হলে একাধিক ব্যাঙ্কের সঙ্গে আধারকে লিঙ্ক করাতে হবে। যেকোনো ব্যাঙ্কে গিয়েই এই কাজ করানো যাবে।

ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করানো থাকলে কোনো ব্যাঙ্ক কর্মীকে বাড়িতে ডেকে মিনি এটিএম মেশিনে আধার নম্বর দিয়ে এবং আঙুলের ছাপ স্ক্যান করে ডিজিটাল লেনদেন করা যাবে। আর যদি ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকে তবে ব্যাঙ্কে গিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এরপরেই ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে এবং তারপরেই এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026