অরূপ মাহাত: আশা ছিল তিন শূন্য ব্যবধানে জয় ছিনিয়ে নেবে গেরুয়া শিবির। কিন্তু ইভিএম খুলতেই উল্টে গেল পাশার চাল। উপনির্বাচনে খাতায় খুলতে পারল না বিজেপি। লোকসভা ভোটের ব্যবধানে জয় নিশ্চিত থাকা দুই আসন খোয়াতে হলো তৃণমূলের কাছে। দিনের শেষে চওড়া হাসি মমতার মুখে।
অন্যদিকে, বিজেপি শিবিরে তখন উল্টো ছবি। হারের কারণ নিয়ে চলছে কাটাছেঁড়া। এরই মাঝে নিজের গড়ে ২০ হাজারেরও বেশি ব্যবধানে হেরে কার্যত রাজ্য সভাপতির পদ ছাড়ার ঈঙ্গিত দিলেন।
হারের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘খড়গপুরে গুন্ডাবাহিনী ও পুলিশের যোগসাজশে ভোট করিয়েছে তৃণমূল। দাগী আসামীদের ভোটের আগের দিন ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ফোন করে ভোট না দিতে যাওয়ার হুমকি দিয়েছে।’
অন্য দুই কেন্দ্রে হারের ক্ষেত্রে এনআরসি-র প্রভাব রয়েছে বলে মনে করেন তিনি। এরপরই হারের দায় মাথা পেতে নেন তিনি। বলেন, ‘আমি দলের অনুগত সৈনিক। দল যদি বলে সভাপতির পদ ছেড়ে দিতে রাজি আছি।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…