রাজ্য

Dilip Ghosh: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে জেলায় জেলায় আন্দোলনের ডাক দিলীপের

পালা বদলের জামানায় এ বছরই রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয় বিশ্ববঙ্গ সম্মেলন৷ এবার সেই সম্মেলনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ মঙ্গলবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের শিল্প সম্মেলনকে সরাসরি আক্রমন করলেন। 

খানিক থেমে এদিন নিজস্ব স্টাইলে বোমা ফাটিয়ে দিলীপ ঘোষ ভৎসনার সুরে বললেন, ‘‘এখানে কেউ বিনিযোগ করবে না। এখানকার শিল্পপতিরা অন্য রাজ্যে বিনিযোগ করে৷’’ নিজের একথার প্রস বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ, ‘‘কারণ সবাই জানে এখানে সম্পত্তি ও অর্থের কোনও নিরাপত্তা নেই।’’ তিনি এদিন আরো বললেন, ‘‘বিশ্ব বঙ্গ সম্মেলন করে কি লাভ? গত দশ বছরের ক্লিপিংস দেখুন। সামনের সারিতে সেই এক লোক। এক বক্তা। এক বক্তব্য।’’

খানিক থেমে নিজস্ব স্টাইলে বোমা ফাটিয়েছেন দিলীপ, ‘‘এখানে কেউ বিনিযোগ করবে না। এখানকার শিল্পপতিরা অন্য রাজ্যে বিনিযোগ করে৷’’ কেন একথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ, ‘‘কারণ সবাই জানে এখানে সম্পত্তি ও অর্থের কোনও নিরাপত্তা নেই।’’ একই সঙ্গে সামনে এনেছেন রাজ্য সরকারের রাজ্যের প্রধান এজেন্ডার বিষয়টিও৷ বলেছেন, ‘‘এরাজ্যে যেকোনও মূল্যে বিজেপিকে রুখতে হবে। এটাই হল এই সরকারের একমাত্র লক্ষ্য। সরকারের আর কোনও এজেন্ডা নেই। তাই আমরা যাই করতে যাই, তাতেই বাধা পাই।’’

এরপরেই তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, জানেন কেন জ্বালানির দাম এই রাজ্যে এখনও বেশি এবং কার স্বার্থে বেশি? এরপর তিনি বলেন, দলের আগামী কর্মসূচিও৷ তারা মঙ্গলবার থেকেই জেলায় জেলায় মানুষকে এটা জানাতে এবং বোঝাতে শুরু করবেন। প্রসঙ্গত, সোমবার একই ইস্যুতে বিজেপির জেলা অফিসের সামনে পেট্রালের দাম বৃদ্ধিতে বিক্ষভ কর্মসূচী পালন করেছে। 

বিধানসভা নির্বাচনের পর সদ্য শেষ হওয়া চার কেন্দ্রের উপ নির্বাচনে বেশ ভালোভাবে ভরাডুবি হয়েছে পদ্মফুল শিবিরের। আবার কিছুদিনের মধ্যে চৌকাঠে কড়া নাড়ছে ভোট৷ এবার টার্গেট পুরসভার৷ কি হবে বিজেপির? এদিন দিলীপবাবুর সংক্ষিপ্ত উত্তর, ‘‘সর্বশক্তি দিয়েই পুরভোট লড়ব। কোনও মেয়র প্রজেক্ট নেই। ফলাফল দেখে আলোচনা হবে।’’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026