নিউজ

‘মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই ওনার’ মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম থেকেই সক্রিয় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আইন নিয়ে বারবার কেন্দ্র সরকারের ভূমিকার সমালোচনা করেছেন তিনি। আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে দেশদ্রোহী আখ্যা দিলেন তিনি। দাবি করলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সংশোধিত নাগরিকত্ব বিল এখন আইনে পরিণত হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সই করার পর নাগরিকত্ব সংশোধনী বিল এখন আইনে পরিণত হয়েছে। এই আইনের বিরোধিতা করা সংবিধানের বিরোধিতা করা। এই কাজ করে মুখ্যমন্ত্রী দেশদ্রোহীর কাজ করছেন।’

আরও পড়ুন : প্রতিবাদের ভাষা এরকম? প্রধানমন্ত্রী ছবির উপর দিয়ে হাঁটছেন SFI সদস্যরা

এরপরই মমতাকে তীব্র আক্রমণ করে তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘আইনের বিরোধিতা করে সংবিধান বিরোধী কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকার নেই ওনার।’

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026