পলিটিক্স

‘পাগলামির একটা সীমা থাকে, এরকম চলতে থাকলে হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেব’, সৌমিত্রকে হুঁশিয়ারি দিলিপের

গতকাল ফেসবুক লাইভে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে কড়া কথা শুনিয়েছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। এই কথাটা যে কারোরই খুব একটা ভালো লাগেনি সেটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল।কিন্তু কেউ ততক্ষণ কিছু বলছিলেন না। আর এবারে এই আক্রমণের ২৪ ঘন্টার মাথায় সেই আক্রমণ একেবারে কড়ায়-গণ্ডায় ফিরিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সরাসরি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদকে জোকার এবং পাগল বলে উল্লেখ করলেন দীলিপবাবু। এছাড়াও তিনি সরাসরি জানিয়ে দিলেন বেশি পাগলামি করলে কিন্তু সৌমিত্র কে তিনি সরাসরি বুঝে নেবেন। দল যে তার এই রকম আচরণ খুব একটা ভালো ভাবে নিচ্ছে না সেইটা তিনি একেবারে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন আজকে। দিলীপ ঘোষ বলেন, ” যুবনেতা তো… এই ধরনের অর্বাচীন কাজ করাটা খুব স্বাভাবিক। নতুন নতুন বিজেপিতে এসেছেন তাই বুঝতে সময় লাগছে। একটু সময় লাগবে বুঝে যাবেন। প্রথম প্রথম ছোটদের দোষ আমরা মাফ করে দিই। ”

বুধবার দুপুরে বিজেপির যুব সভাপতি পদ থেকে ইস্তফা দেবার সিদ্ধান্ত ঘোষণা করেন সৌমিত্র খাঁ। বিজেপির ধারার পরিপন্থী হয়ে ফেসবুকে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগ ঘোষণা করেন তিনি। এই দুটি ঘটনায় চরম বিব্রত হয়ে পড়েছিল রাজ্য বিজেপি। কিন্তু তার পরে রাত্রের দিকে সৌমিত্র খাঁ আরো একটি পোস্ট করে জানিয়ে দেন তিনি বিজেপির সাথে এখনো থাকছেন। কিন্তু, এর আগেও আরো দুইবার এভাবেই ফেসবুকে পদত্যাগ ঘোষণা করেছেন সৌমিত্র খাঁ। আর এইটা নিয়ে তিনবার। কাজেই, সৌমিত্র খাঁ কে নিয়ে রাজ্য বিজেপি যে চরমভাবে বিড়ম্বনার মধ্যে পড়ছে তা দিলীপ ঘোষের এদিন কার মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে।

সৌমিত্র খাঁ সম্পর্কে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষের এদিন বলেন তিনি বর্তমানে একজন যুবনেতা, পাশাপাশি তার ম্যাচিউরিটি অর্থাৎ পরিপক্কতা আসেনি বলে ও তার মন্তব্য। তিনি আরো বলেন, ” সবার পাগলামির একটা সীমা থাকে। যদি কারো কারো বয়সের সঙ্গে ম্যাচিউরিটি না আসে তাহলে তার ব্যবস্থা দলে আছে। সমস্ত ব্যবস্থা হবে। রাজনীতিতে এইরকম জোকারদের একটা গুরুত্ব থাকে কিন্তু নিজের ওজন কমানো একেবারে ঠিক কাজ নয়। দলের তরফ থেকে তাঁকে যে সম্মান দেওয়া হয়েছে এবং মর্যাদা দেওয়া হয়েছে তাকে রক্ষা করা উচিত। দলের জন্য কেউ অপরিহার্য নয়, এরকম যদি আরো চলতে থাকে তাহলে দল তাকে ছেড়ে দেবে, এমনকি সমাজও তাকে একদিন ছেড়ে দেবে। অনেক নেতা এর আগেও ঠিক এইভাবে হারিয়ে গিয়েছেন।”

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026